NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

সূর্যগড় প্রাসাদে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে, প্রতি রাতের খরচ কত?


খবর   প্রকাশিত:  ১৯ অক্টোবর, ২০২৪, ১০:৩৮ এএম

>
সূর্যগড় প্রাসাদে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে, প্রতি রাতের খরচ কত?

বছর কয়েকের প্রেমপর্ব চুকিয়ে সাত পাকে বাঁধা পড়ছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি জুটি।

জানা গেছে, ৪-৬ ফেব্রুয়ারি জয়সালমেরের সূর্যগড় প্রাসাদে বসবে জমকালো এ বিয়ের আসর। অতিথি হিসেবে থাকবেন বর-কনের খুব কাছের ও ঘনিষ্ঠ আত্নীয়রা। সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে আমন্ত্রিতের তালিকায় নাম আছে মাত্র ১০০-১২৫ জনের। যাদের মধ্যে রয়েছেন করণ জোহর, মনিশ মালহোত্রা, শহিদ কাপুর, মীরা রাজপুত প্রমুখ।

এদিকে বিয়ের সময় পুরো সূর্যগড় প্রাসাদ থাকবে বুকড। সম্ভবত সেই সময় বাইরের অতিথিদের প্রবেশের অনুমতি নেই রাজকীয় এই হোটেলে।

জেনে নিন সূর্যগড় প্রাসাদের ব্যাপারে কিছু তথ্য-

১০০ অতিথির জন্য এই প্যালেসের প্রায় ৮০টি ঘর বুক করা হয়েছে। সূর্যগড় প্রাসাদের অফিসিয়াল ওয়েবসাইটমতে এখানে মোট ৮টি ক্যাটাগরির রুম রয়েছে। ২৮ হাজার থেকে ভাড়া শুরু। 

থর হাভেলি মানে সবচেয়ে দামি রুমের ভাড়া ১ লাখ ৩০ হাজার। যেখানে রয়েছে ৩টি ঘর। একসঙ্গে থাকতে পারেন সর্বোচ্চ ৬জন। বিয়ের পর এখানেই কী তাহলে প্রথম রাতটা কাটাবেন কিয়ারা-সিদ্ধার্থ!

এছাড়াও জয়সেলমের হাভেলির এক রাতের ভাড়া ৯৫ হাজার, সূর্যগড় স্যুটের এক রাতের খরচ ৭৫ হাজার। 

সিদ্ধার্থ-কিয়ারার নিকটাত্মীয় ও বন্ধু-বান্ধবরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলেই শোনা যাচ্ছে। মনে করা হচ্ছে কিছু অতিথি সোজাসুজি প্রাইভেট জেট নিয়ে ভেন্যুতে হাজির হবেন। কাউকে কাউকে আবার বিমানবন্দরেই দেখা যাবে।

উল্লেখ্য, ২০২১ সালে স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পায় সিদ্ধার্থ-কিয়ারা অভিনীত ‘শেরশাহ’ ছবিটি। এই ছবিতে অভিনয় করার সময়ে পরস্পর প্রণয়ে আবদ্ধ হন পর্দার এই প্রেমিক জুটি। অবশেষে চলতি মাসেই তা পরিণয়ে রূপ নিচ্ছে।