NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

প্রথা ভেঙে প্রস্তুতি ম্যাচ না খেলেই মাঠে নামবে অস্ট্রেলিয়া


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৩, ০১:০৯ এএম

>
প্রথা ভেঙে প্রস্তুতি ম্যাচ না খেলেই মাঠে নামবে অস্ট্রেলিয়া

ভারতে বিদেশি দলগুলো টেস্ট খেলতে এলে সিরিজ শুরুর আগে সাধারণত প্রস্তুতি ম্যাচ খেলে। ভারতীয় উইকেটের সঙ্গে মানিয়ে নিতে সেটাকেই সবচেয়ে ভালো উপায় বলে মনে করা হতো।   

তবে বর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে ভারতে আসা প্যাট কামিন্সরা সেই প্রথা ভাঙলেন। কোনো প্রস্তুতি ম্যাচ না খেলেই রোহিত শর্মাদের বিরুদ্ধে টেস্ট খেলবেন তারা।

তবে এর জন্য প্রস্তুতির কোনো কমতি থাকছে না। এর জন্য তারা সাহায্য নিচ্ছেন বিরাট কোহলির আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্সের।

২০১২ সালে অ্যালিস্টার কুকের ইংল্যান্ড শেষ দল হিসাবে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছে। তারপর থেকে দেশের মাটিতে টেস্ট সিরিজে অপরাজিত ভারত। এবার বর্ডার-গাভাস্কার ট্রফি দেশে নিয়ে যেতে মরিয়া কামিন্সরা। তাই বিশেষভাবে তৈরি স্পিন সহায়ক উইকেটে প্রস্তুতি সারছেন তারা।  

বিশেষ এই উইকেট তৈরি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্সের সঙ্গে যুক্ত নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরির পরামর্শে। আরসিবি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করিয়ে তিনিই বিশেষ স্পিন সহায়ক এই উইকেট তৈরি করিয়েছেন। 

৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। অনুশীলনের পাশাপাশি ভারতীয় বোলারদের বোলিংয়ের ভিডিও বিশ্লেষণ করা হচ্ছে।