NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

৫৭ বছরের কেউ পারলে, আমরা কেন পারব না


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৩, ১১:১৪ পিএম

>
৫৭ বছরের কেউ পারলে, আমরা কেন পারব না

অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় স্বাস্থ্য সম্পর্কে অনেক বেশি সচেতন। তার ইনস্টাগ্রামের দিকে চোখ রাখলেই বোঝা যায় জিমে তিনি বেশ সময় দিচ্ছেন জিমে। বিক্রমের এই পরিশ্রমের পেছনে একজনের অনুপ্রেরণা রয়েছে।  

জিমে তোলা একটি সেলফি পোস্ট করে বিক্রম লিখেছেন, আবারও প্রস্তুতি শুরু। এক জন পুরুষ যদি ৫৭ বছর বয়সে করতে পারে, তা হলে তো আমাদের আর কোনো পথ খোলা নেই। 

শাহরুখ খানের রোম্যান্সের যেমন ভক্ত মেয়েরা তেমনই ‘পাঠান’-এ ৫৭ বছরের শাহরুখের চেহারা দেখে মুগ্ধ নতুন প্রজন্মের নায়করাও। শাহরুখের প্রতি ভালবাসার প্রতিফলনই দেখা গেল বিক্রমের ইনস্টাগ্রামে। 

ইনস্টাগ্রামে নিয়মিত পোস্ট করেন বিক্রম। সুন্দর সুন্দর পোশাকে বিক্রমকে দেখে মুগ্ধ তার ভক্তরাও। এ বিষয়ে অবশ্য বিক্রমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার টিমের অভিযোগ, আমি কেন কম অ্যাক্টিভ। তাই মাঝেমাঝে ছবি দিই। এটাই নাকি এই যুগের চল। তাই আজকাল ছবি দিতে হয়।