NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

টালিউড তারকা নীল-তৃণার বিচ্ছেদের গুঞ্জন


খবর   প্রকাশিত:  ২৮ অক্টোবর, ২০২৪, ০৯:৩৩ এএম

>
টালিউড তারকা নীল-তৃণার বিচ্ছেদের গুঞ্জন

টালিউডের দর্শকপ্রিয় দুই তারকা তৃণা সাহা-নীল ভট্টাচার্য গত ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন অনেকটা রাজকীয়ভাবেই। কিন্তু এরই মধ্যে তাদের দুজনের মধ্যে সম্পর্ক বিচ্ছেদের গুঞ্জন উঠেছে টালিপাড়ায়। 

২১ জানুয়ারি ছিল তৃণার জন্মদিন। প্রতি বছর তৃণার জন্মদিনে বেশ বড়সড় আয়োজনই করতে দেখা গেছে। কিন্তু এই জন্মদিনটা তৃণাকে দেখা গেল তার আগামী সিরিয়াল ‘বালিঝড়’-এর সেটে জন্মদিনে উদ্‌যাপন করতে দেখা যায়। তার পর ‘পাঠান’ মুক্তির দিন স্ত্রীকে ছাড়াই শাহরুখের ছবি দেখতে যান নীল। 

তাছাড়া ইদানিং দেখা যাচ্ছে যে, নীল-তৃণা কেউই নিজেদের একসঙ্গে ছবি বা ভিডিও পোস্ট করছেন না। নিজেদের রিলস বা ছবি তারা পোস্ট করলেও একে-অপরের সঙ্গে ছবি তারা দিচ্ছেন না। এমনকি তৃণার জন্মদিনে নীল শুধুমাত্র তার স্টোরিতে শুভেচ্ছা জানিয়েই থেমে যান। 

এ কারণে অনেক ভক্তদের মধ্যে তাদের সম্পর্কে ভাঙন নিয়ে সন্দেহের দানা বেঁধেছে।

তবে এ বিষয়ে অভিনেতা জানান তৃণা অসুস্থ। সেই কারণেই একসঙ্গে ‘পাঠান’ দর্শনটা সম্ভব হয়নি। কিন্তু এই ঘটনার মাত্র কয়েকদিন পর ‘তৃণা-নীল’ জুটির তিন বছরের বিবাহবার্ষিকী। কি পরিকল্পনা এ বছর এই জুটির? তৃণা জানান, এই বিবাহবার্ষিকী আলাদা আলাদা থাকছেন তারা।

গত বছরও বিবাহবার্ষিকী ও জন্মদিনটা ধুমধাম করেই পালন করেন এই তারকা জুটি। শহর থেকে দূরে বন্ধুবান্ধের সঙ্গে সেলিব্রেশনে মাতেন তারা। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে এ সম্পূর্ণ বিপরীত ছবি। তবে সমালোচকরা যেমন ভাবছেন তেমনটা কিছু না। এই মুহূর্তে কাজ নিয়ে দু’জনেই ব্যস্ত। 

তৃণা বলেন, আমার দুজনেই কাজের বিষয়ে কোনো ঢিলেমি পছন্দ করি না। তাই এ বার বিবাহবার্ষিকীটা আলাদা আলাদাই কাটবে। নতুন সিরিয়াল ‘বালিঝড়’ শুরু হবে ৬ ফেব্রুয়ারি থেকে। এই মুহূর্তে সেটা নিয়ে ব্যস্ত  আছি। অন্য দিকে কাজের কারণেই শহরে থেকে দূরে থাকতে হবে নীলকে।