NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

দুর্ঘটনার শিকার রোনালদোর ১৬ কোটির বিলাসবহুল গাড়ি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:০৫ এএম

>
দুর্ঘটনার শিকার রোনালদোর ১৬ কোটির বিলাসবহুল গাড়ি

সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিলাসবহুল গাড়ি। পরিবার সহ ছুটি কাটাতে এখন স্পেনের বেলেরিক দ্বীপে অবস্থান করছেন পর্তুগিজ মহাতারকা, সেখানেই এই দুর্ঘটনা ঘটেছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম এল পিরিওডিকো মেডিটেরানিও জানিয়েছে, রোনালদোর একজন ড্রাইভার তার বুগাত্তি ভেইরন গাড়িটি নিয়ে সোমবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে স্পেনের মায়োর্কা অঞ্চলের একটি বাড়ির গেটে আছড়ে পড়ে। দুর্ঘটনায় ড্রাইভার অক্ষত থাকলেও ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ির অগ্রভাগ। দুর্ঘটনার সময় রোনালদো বা তার পরিবারের কেউ গাড়িতে ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় পুলিশ দুর্ঘটনার ব্যাপারটি খতিয়ে দেখছে।

গত সপ্তাহে ব্যক্তিগত বিমানে পরিবার নিয়ে স্পেনের বেলেরিক দ্বীপে ছুটি কাটাতে যান রোনালদো। সেখানে রোনালদো তার সঙ্গে দুটি গাড়ি নিয়ে যান, যার একটি দুর্ঘটনার শিকার বুগাত্তি ভেইরন।

বিলাসবহুল গাড়ির প্রতি রোনালদোর ঝোঁক অনেকদিনের। পর্তুগিজ মহাতারকার সংগ্রহে আছে প্রায় ১৯৩ কোটি টাকার বিলাসবহুল গাড়ি।

ছুটি কাটিয়ে চলতি মাসের শেষের দিকে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক-মৌসুম ক্যাম্পে যোগ দেবেন রোনালদো। নতুন ম্যানেজার এরিক টেন হাগের অধীনে শুরু হবে ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন যুগ।