NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

খোলামেলা পোশাক-চুমুতে আপত্তি এই অভিনেত্রীর


খবর   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৪, ০৮:৫৬ এএম

>
খোলামেলা পোশাক-চুমুতে আপত্তি এই অভিনেত্রীর

কলকাতার টিভি পর্দার জনপ্রিয় মুখ শ্বেতা ভট্টাচার্য। সম্প্রতি তাকে দেখা গেছে ‘প্রজাপতি’ সিনেমাতে। এতে মালা চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রতিদিন তাকে ‘সোহাগ জল’ সিরিয়ালে জুঁইয়ের চরিত্রে দেখেন দর্শক। অভিনয়টা তিনি শখের বসে করেন না বরং প্রয়োজনেই করেন। সম্প্রতি একটি গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন অভিনেত্রী।

‘নুন আনতে পান্তা ফুরায়’— অবস্থা ছিল নায়িকার পরিবারে। বলা যায়, অনেকটা অভাবেই বড় হয়েছেন শ্বেতা। ওইদিকে বাবা-মা দুজনেই অসুস্থ। তাদের চিকিৎসাভার বহন করতে হয় তাকেই। তাইতো টিভি সিরিয়ালের পাশাপাশি ‘মাচা শো’ গুলোতেও নিয়মিত হাজির থাকেন অভিনেত্রী। তাতে রোজগারটাও বাড়ে। লুকোছাপা না করে সরাসরিই বলে দিলেন, সিনেমার মতো রঙিন নয় তার জীবন।

তার কথায়, ‘সত্যি বলতে মাচা করতে একদমই ভালোবাসি না। আসলে আমার মাথার ওপরে অনেক দায়িত্ব। রোজগার বেশি হবে বলে মাচা করি।’ এছাড়া কাজে থাকলে অবসাদ থেকে দূরে থাকেন বলেও জানান তিনি।

অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়, রোজগার যখন বাধ্যতামূলক হয় তখন অনেক সময় প্রলোভনে পড়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকে। তার ক্ষেত্রে এমনটা ঘটেছে কি না? শ্বেতার জবাব, এখনও এমন কোনো সিদ্ধান্ত এমন নিইনি যে, পরে অনুশোচনা হতে পারে। সিনেমা বা শুটিংয়ের জন্য হলেও ছোট খোলামেলা পোশাক পরি না, হাতকাটা জামা পরি না। এগুলো আমার আগে থেকেই বলা থাকে। কাজের প্রয়োজনে আমি ক্যামেরার সামনে চুমু খেতে পারব না।’