NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মুরলি বিজয়


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৩, ০৩:৩০ এএম

>
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মুরলি বিজয়

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় ওপেনার মুরলি বিজয়। ২০১৮ সালের পর থেকে জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না এই ওপেনার। ক্ষুব্ধ হয়ে বিসিসিআইয়ের বিরুদ্ধে মুখও খুলেছিলেন তিনি 

তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বিদেশের লিগে তাকে খেলতে দেখা যেতে পারে। কিছুদিন আগেই বিসিসিআইয়ের কাছে এই প্রস্তাব করেন তিনি। তবে তা গ্রাহ্য হয়নি। টুইট করে তিনি লিখেন, সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। ২০০২ থেকে ২০১৮ সাল পর্যন্ত আমার যাত্রা খুব সুন্দর ছিল। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে ভারতের হয়ে খেলেছি। এটা আমার কাছে সম্মানের।

ভারতের হয়ে খেলার সুযোগ পাওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড ও রাজ্য সংস্থাকে ধন্যবাদ দিয়ে বিজয় লিখেন, বিসিসিআইকে আমি ধন্যবাদ জানাতে চাই। তারা আমার ওপর আস্থা রেখেছেন। ধন্যবাদ দেব তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন, চেন্নাই সুপার কিংস ও চেমপ্লাস্ট সানমারকেও। তারা আমার ওপর আস্থা রেখেছেন।

সব ফরম্যাট মিলিয়ে ভারতীয় দলের হয়ে মোট ৮৭টি ম্যাচ খেলেছেন বিজয়। ভারতের হয়ে ৬১টি টেস্ট, ১৭টি এক দিনের ম্যাচ ও ৯টি টি-টোয়েন্টি খেলেছেন বিজয়। টেস্টে ৩৮.৩ গড়ে ৩৯৮২ রান করেছেন তিনি। আইপিএলে ১০৬টি ম্যাচ খেলে ২৬১৯ রান করেছেন তিনি। ২০১৯ সাল থেকে তামিলনাডু প্রিমিয়ার লিগে খেলতে দেখা গিয়েছিল বিজয়কে। আর এবার সুযোগ না পেয়ে অবসরই নিয়ে নিলেন ভারতের এই ওপেনার।