NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ঢাকাকে হারিয়ে কুমিল্লার ঘাড়ে নিশ্বাস ফেলছে রংপুর


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৪, ০৩:১১ এএম

>
ঢাকাকে হারিয়ে কুমিল্লার ঘাড়ে নিশ্বাস ফেলছে রংপুর

টানা দুই ম্যাচে জয় পাওয়া উড়ন্ত রংপুরকে ১৪৫ এর বেশি লক্ষ্য দিতে পারেনি ঢাকা। তবে মাঝারি সংগ্রহেও বেশ লড়েছে নাসির হোসেনের ঢাকা ডমিনেটরস। পার্থক্যটা গড়ে দিয়েছেন রংপুরের অলরাউন্ডার শেখ মেহেদী। তার ৪৩ বলে ৭২ রানের দুর্দান্ত ইনিংসে এক ওভার হাতে রেখেই জয় পেয়ে যায় রংপুর রাইডার্স। 

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ১৪৪ রান করে ঢাকা। জবাবে ব্যাট করতে নেমে এক ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় রংপুর। ব্যাট হাতে ৭৩ রান ও বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় শেখ মেহেদী। 

এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ অবস্থানেই থাকছে রংপুর রাইডার্স। তিনে থাকা কুমিল্লা নেট রান রেটে এগিয়ে থাকলেও দুদলের পয়েন্ট সমান। ৯ ম্যাচের ৭টিতে হেরে ৭ নম্বরে ঢাকা। 

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ঢাকার। দলের দুই ওপেনার মিজানুর রহমান এবং সৌম্য সরকার কেউই পাননি বড় রান। এরপর এ্যালেক্স ব্লেককেও হারিয়ে রান ক্ষরায় ধুঁকতে থাকে দলটি। সেই চাপ সামলে নেন মোহাম্মদ মিঠুন এবং উসমান। তবে মিঠুনও এদিন বেশি দূর আগাতে পারেননি, ফিরেছেন ১৫ রান করে।

তখনও এক প্রান্ত আগলে রেখে খেলে চলছিলেন উসমান। শেষ দিকে অধিনায়ক নাসির দ্রুত কিছু রান তুলেন। তবে ব্যক্তিগত ২৯ রানে থাকা অবস্থায় রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেন।  শেষ ২ বলে উসমানের ২ ছক্কায় দলীয় রান গিয়ে থামে ১৪৪-এ। 

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৫ রানে নাইম শেখের উইকেট হারায় রংপুর। তবে দ্বিতীয় উইকেটে ৬৩ রানের দুর্দান্ত এক জুটি গড়েন শেখ মেহেদী এবং রনি তালুকদার। ২৯ রান করে রনি ফিরলে কিছুটা ছন্দপতন হয় রংপুরের। চার ও পাঁচে নামা শোয়েব মালিক ও নুরুল হাসান সোহান ফিরেছেন দ্রুত। তবে এক প্রান্ত আগলে রেখে আঁচ আসতে দেননি। ৭২ রানের ইনিংস খেলে তার বিদায়ের পরেও সহজ জয়ই তুলেছে রংপুর।