NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মিশিগানে ৪ ফেব্রুয়ারি বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির প্রীতি সম্মেলন


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:২৬ এএম

>
মিশিগানে ৪ ফেব্রুয়ারি বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির প্রীতি সম্মেলন

আমেরিকায় বাংলাদেশিদের স্পোর্টস সংগঠন মিশিগান বেঙ্গলসের গালা নাইট ও অ্যাওয়ার্ড প্রদান ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৪টায় ওয়ারেন শহরের ইউএডব্লিড রিজন ১ মিলনায়তনে আয়োজনের মধ্যে থাকছে নৈশভোজ ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির চিকিৎসক, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, ক্রীড়া ব্যক্তিত্ব, সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের প্রায় ৫ শতাধিক নেতাদের প্রীতি সম্মেলন হবে বলে জানা গেছে।

সংগঠনের সভাপতি সাংবাদিক সাইফুল আজম সিদ্দিকী জানান, প্রতি বছরের মতো এবারও মিশিগান বেঙ্গলস গালা নাইটে ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত সব ক্রীড়া ইভেন্টে যারা ভালো পারফর্ম দেখিয়েছেন তাদের পুরস্কৃত করা হবে। এছাড়া বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তুলে দেওয়া হবে বেঙ্গল অ্যাওয়ার্ড। এ বছর মিশিগান বেঙ্গলস ক্লাব প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও বোলিং টুর্নামেন্টের আয়োজন করে। এ সব ইভেন্টে কয়েকশ বাংলাদেশি খেলোয়াড় অংশগ্রহণ করেন।
 
তিনি জানান, তৃতীয় গালা নাইট অনুষ্ঠানে বাংলাদেশি-আমিরিকান কমিউনিটির জন্য কোনো রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। আনন্দঘন এ প্রীতি সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, গণমাধ্যমকর্মী, বিভিন্ন ক্রীড়া সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৫ শতাধিক মানুষ অংশ নেবেন। প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষেই ক্লাবের পক্ষ থেকে এ আয়োজন।

অনুষ্ঠানটির স্পন্সর করছে এস এন এস হোম লোন, বেঙ্গল ইনস্যুরেন্স এজেন্সি, টমারোফ হোন্ডা, জে এস গ্রুপ।