NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

নতুন চ্যাম্পিয়ন পেল অস্ট্রেলিয়ান ওপেন


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৬:৩৫ এএম

>
নতুন চ্যাম্পিয়ন পেল অস্ট্রেলিয়ান ওপেন

অস্ট্রেলিয়ান ওপেনে ইতিহাস গড়লেন আরিনা সাবালেঙ্কা। নারী এককে এলেনা রেবাকিনাকে হারিয়ে ট্রফি জিতেছেন তিনি। কাজাখস্তানের রেবাকিনাকে ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে পেলেন অস্ট্রেলিয়ান ওপেনে প্রথমবারের মতো ট্রফি জয়ের স্বাদ।

এবারের প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারছেন না রাশিয়া এবং বেলারুশের খেলোয়াড়রা। অথচ ট্রফি উঠল বেলারুশের খেলোয়াড়ের হাতেই। উল্টো দিকে যিনি ছিলেন, সেই রেবাকিনা আদপে রাশিয়ার খেলোয়াড়। বছর তিনেক আগে থেকে কাজাখস্তানের হয়ে খেলা শুরু করেন। ফলে দুই নির্বাসিত দেশের সদস্যরাই মেয়েদের টেনিসের ফাইনাল খেললেন।

সাবালেঙ্কার টেনিসে আসা হঠাৎ করেই। বাবার সঙ্গে গাড়িতে করে এক দিন ঘুরতে বেরিয়েছিলেন। রাস্তায় হঠাৎ কিছু টেনিস কোর্ট পড়ে। বাবার হাত ধরে সেই কোর্টে ঘুরতে গিয়েই খেলাটিকে ভালবেসে ফেলেন সাবালেঙ্কা। ২০১৭ পর্যন্ত সে ভাবে কেউ চিনতও না সাবালেঙ্কাকে। বেলারুশের ফেড কাপ দলের হয়ে সাফল্যের পর থেকে ধীরে ধীরে পরিচিতি পেতে শুরু করেন। তারপর চারটি ডব্লিউটিএ প্রতিযোগিতার মধ্যে তিনটির ফাইনালে ওঠেন।

২০১৯ সালের মধ্যে সিঙ্গলসে প্রথম দশে ঢুকে পড়েন। ডাবলসে বিশ্বের দ্বিতীয় স্থানাধিকারী খেলোয়াড় ছিলেন। ২০২১ সালে তিনটি ডব্লিউটিএ ট্রফি পান। সিঙ্গলসের বিশ্বের দু’নম্বর হয়ে যান। ডাবলসে অধিকার করেন শীর্ষস্থান। গত বছর ভালো ছন্দে থাকলেও কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে পৌঁছতে পারেননি। সেই আক্ষেপ পূরণ হয়ে গেল এ বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামেই।