NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আর্সেনালকে হারিয়ে স্বস্তিতে ম্যান সিটি


খবর   প্রকাশিত:  ০৮ ডিসেম্বর, ২০২৩, ১১:০৩ পিএম

>
আর্সেনালকে হারিয়ে স্বস্তিতে ম্যান সিটি

পেপ গুয়ার্দিওলার নজরে ‘ব্যতিক্রমী মানুষ’ নাথান আকের করা গোলে শুক্রবার এতিহাদ স্টেডিয়ামে ম্যাঞ্চেস্টার সিটি ১-০ গোলে হারাল আর্সেনালকে। পৌঁছে গেল পঞ্চম রাউন্ডে।

এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে একমাত্র গোল হয় ৬৪ মিনিটে। ইংলিশ প্রিমিয়ার লিগ খেতাবের দৌড়ে এই মুহূর্তে হাড্ডাহাড্ডি লড়াই চলছে আর্সেনাল ও ম্যাঞ্চেস্টার সিটির। 

আর্সেনালের বর্তমান কোচ মিকেল আর্তেতা দীর্ঘদিন ম্যান সিটির ম্যানেজার পেপ গুয়ার্দিওলার সহকারী ছিলেন। এই ম্যাচের আগে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ম্যান সিটির বিরুদ্ধে খেলায় তার দল জিতলে এমন কোনও উৎসব তিনি করবেন না, যাতে তাঁরু ‘গুরু’ অপমানিত হন। সে রকম কিছু ঘটেনি। ম্যান সিটিই জিতেছে।

যদিও লড়াই হয়েছে প্রবল। জ্যাক গ্রিলিশের পাস ধরে গোল করে যান আকে। ম্যাচের পরে গুয়ার্দিওলা বলেছেন, ‘‘আমরা অবশ্যই দ্বিতীয়ার্ধে ওদের থেকে ভালো খেলেছি। একইসঙ্গে বলব মিকেলের কোচিংয়ে অবিশ্বাস্য উন্নতি করছে আর্সেনাল। ওদের বিরুদ্ধে খেলতে নামলে যে কোনও দল বুঝতে পারবে, কতটা কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হয়েছে।’’

গোলদাতা আকে প্রসঙ্গে পেপ বলেন, ‘‘এই মরসুমে ও অসাধারণ খেলছে! নাথানের বল নিয়ন্ত্রণ আমাকে মুগ্ধ করেছে। তা ছাড়া অসাধারণ ছন্দে বুকায়ো সাকা-কেও আটকে দিয়েছে। ও সত্যিই ব্যতিক্রমী ফুটবলার। আমার দলে টানা অনেকটা সময় ওকে সুযোগ দিতে পারিনি। কিন্তু কখনও তা নিয়ে কোনও অভিযোগ করেনি। যে কোনও ম্যানেজারই সবসময় ওর মতো ভাল ছেলেদের চাইবে।’’