NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

শেষ ওভারের রোমাঞ্চে জিতল কুমিল্লা


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৫:৪১ পিএম

>
শেষ ওভারের রোমাঞ্চে জিতল কুমিল্লা

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ (শনিবার) দিনের প্রথম ম্যাচটা হয়েছে জমজমাট। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্সের ম্যাচে শুরু থেকে শেষ অবধি দুদল লড়েছে সমানে সমান। তবে শেষ হাসিটা হেসেছে ইমরুল কায়েসের কুমিল্লা। টানটান উত্তেজনার ম্যাচে ইয়াসির আলীর খুলনা টাইগার্সকে ৪ রানে হারিয়েছে তারা। 

টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬৫ রান করে কুমিল্লা। জবাবে টার্গেট প্রায় ছুঁয়ে ফেলেছিল খুলনা। শেষ ওভারে খুলনার প্রয়োজন ছিল ১৭ রান। উইকেটে ছিলেন অধিনায়ক ইয়াসির আলী এবং ওয়াহাব রিয়াজ। দুজনে মিলে ১২ রানের বেশি নিতে পারেননি। তাতে ১৬১ রানে থামে খুলনার ইনিংস। 

প্রথমে ব্যাট করতে নেমে বেশ ধীরগতিতে রান তুলতে থাকেন কুমিল্লার দুই ওপেনার। ক্রিজে থিতু হওয়ার সাথে সাথে রানের চাকা বাড়াতে থাকেন লিটন-রিজওয়ান। অর্ধশতক তুলে আর ক্রিজে টিকতে পারেননি লিটন। নাহিদুলের বলে ৫০ রানে বিদায় নেন এই ওপেনার।

তিন নম্বরে নেমে জনসন চার্লস বেশ দ্রুত গতিতে রান তুলতে থাকেন। খুলনার বোলারদের একের পর এক সীমানাছাড়া করেন। তবে ক্যারিবীয়ান এই ব্যাটারের ব্যাট থামে ৩৯ রানে। ওয়াহাব রিয়াজের বলে মাহমুদুল জয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান এই ব্যাটার।

শেষ দিকে খুশদিল শাহকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে থাকেন রিজওয়ান। ইনিংসের শেষ দিকে রিজওয়ান তুলে নেন অর্ধ-শতক। ১৩ রানে অপরাজিত থাকেন খুশদিল।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১৪ রানে তামিম ইকবালের উইকেট হারায় খুলনা। দ্বিতীয় উইকেটে শাই হোপকে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন অ্যান্ড্রু ব্যালবার্নি। ৩১ বলে ৩৮ রান করে ফেরেন ব্যালবার্নি। চার নম্বরে নেমে ঝড় তোলেন মাহমুদুল হাসান জয়। তরুণ উদীয়মান এ ক্রিকেটার ১৩ বলে করেন ২৬ রান। 

জয়ের বিদায়ের পর দ্রুত ফেরেন আজম খান। সাইফউদ্দিন ফিরেছেন মুস্তাফিজের বলে ক্যাচ হয়ে। শেষদিকে ইয়াসির আলী লড়েন একাই। তবে ১৯ বলে তার ৩০ রান শুধু ব্যবধানই কমিয়েছে। টানা পাঁচ জয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে এখন কুমিল্লা।