NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

‘পাঠান’ দেখতে গিয়ে মার খেল শাহরুখ ভক্ত!


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৩, ০১:২৫ এএম

>
‘পাঠান’ দেখতে গিয়ে মার খেল শাহরুখ ভক্ত!

দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরেছেন বলিউড বাদশা শাহরুখ খান। স্বাভাবিকভাবেই তাকে নিয়ে ভক্ত-দর্শকের আগ্রহ তুঙ্গে। যার প্রতিফলন দেখা যাচ্ছে ছবিটির বক্স অফিস সাফল্যে। এবার ঘটল একটি অপ্রীতিকর ঘটনা, ‘পাঠান’ দেখতে এসে মার খেল এক শাহরুখ ভক্ত! মারতে মারতে হল থেকে বের করে দেওয়া হলো তাকে।

হঠাৎ কেন এমন ঘটনা ঘটল? জানা গেছে, মোবাইলে ‘পাঠান’-এর রেকর্ডিং করছিলেন তিনি। বারবার তাকে নিষেধ করা সত্ত্বেও কোনো বাধা মানছিলেন না। পরে বাধ্য হয়ে নিরাপত্তারক্ষী এমন অ্যাকশন নেন। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বরেলিতে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভিডিওটি পোস্ট করতেই মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ওই শাহরুখ ভক্তকে মারতে মারতে সিনেমা হল থেকে বের করার দৃশ্য দেখে কারো কারো মন্তব্য, ‘মার খাওয়ার জন্য এত পয়সা খরচ’, কেউ বলছেন, ‘মেরে নাক থেকে ধোঁয়া বের করে দাও, পাঠানের ভূত তাড়াও’, কারোর কটূক্তি, ‘আরও যাও সিনেমা হিট করাতে।’ এমনই নানান মন্তব্য উঠে এসেছে।

এদিকে পাঠান নির্মাতা সকলের কাছে স্পয়লার এবং পাইরেসি এড়ানোর অনুরোধ করেছিলেন। যশরাজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টে লেখা হয়, ‘কোনো ভিডিও রেকর্ড করা, সেগুলোকে অনলাইনে শেয়ার করা এবং কোনো স্পয়লার দেওয়া থেকে বিরত থাকার জন্য সকলের কাছে বিনীত অনুরোধ করছি।’

বক্স অফিসে দুর্দান্ত গতিতে ছুটে চলছে ‘পাঠান’। থামাথামির কোনো নামগন্ধ নেই। প্রথম দিন রেকর্ড ৫৫ কোটি রুপি আয়ের পর দ্বিতীয় দিনেও রেকর্ড গড়ে এই ছবি। ভারতজুড়ে আয় করে ৭০ কোটি ৫০ লাখ টাকা। দুই দিনে শুধু ভারতেই এর আয় দাঁড়িয়েছে ১২৭ কোটিতে। আয়ের এই নিত্যনতুন রেকর্ড কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার অপেক্ষা।