NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

ছয় আসনে উপনির্বাচন : ১১ বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ


খবর   প্রকাশিত:  ০৫ নভেম্বর, ২০২৪, ০৮:০৪ এএম

>
ছয় আসনে উপনির্বাচন : ১১ বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ

বিএনপির ছেড়ে দেওয়া ছয় আসনের উপ-নির্বাচনে ১১ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তারা ভোটের আগে ও পরে চারদিনের জন্য বিচারিক কাজ পরিচালনায় দায়িত্ব পালন করবেন। ইসির আইন শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. শাহীনুর আক্তার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিচারিক ম্যাজিস্ট্রেটদের সহায়তা করার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশনা দেওয়া হয়েছে।  

আগামী ১ ফেব্রুয়ারি জাতীয় সংসদের ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, চাঁপাইনবাবগঞ্জ-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে আয়োজিত সমাবেশ থেকে বিএনপির সাত এমপির পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়। স্পিকার তাদের পদত্যাগপত্র গ্রহণ করলে আসনগুলো শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এর ভিত্তিতে ইসি ছয় আসনে উপ-নির্বাচনের তফসিল দেয়। 

আসনগুলোর মধ্যে একটি সংরক্ষিত আসন হওয়ায় সেটার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।