NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

চট্টগ্রামে মন্দির থেকে চুরি যাওয়া স্বর্ণের মুকুট উদ্ধার


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৬:০১ পিএম

>
চট্টগ্রামে মন্দির থেকে চুরি যাওয়া স্বর্ণের মুকুট উদ্ধার

চট্টগ্রামের পটিয়া উপজেলার প্রাচীন শ্রী শ্রী বুড়া কালী মন্দির থেকে চুরি যাওয়া একটি স্বর্ণের মুকুট উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে বেশ কিছু অলংকারও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের নন্দেরখীল এলাকা থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ১৪ জানুয়ারি রাতে পটিয়ার ৭০০ বছরের প্রাচীন শ্রী শ্রী বুড়া কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে। ঘটনার সময় অজ্ঞাতনামা চোরেরা মন্দিরের উত্তর পাশের লোহার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং বুড়াকালী দেবীর মুকুট ও অলংকার চুরি করে। একই সঙ্গে চোরেরা মন্দিরের প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থও নিয়ে যায়। এ ঘটনায় পটিয়া থানায় মামলা দায়ের হয়। মামলায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

আজ (শুক্রবার) ধলঘাট ইউনিয়নের নন্দেরখীল এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি স্বর্ণের তৈরি ৪ ভরি ৫ আনা ওজনের মাথার মুকুট, ৫ ভরি ১৪ আনা ওজনের রুপার তৈরি হাতের বালা, নেকলেস ৯টি, হাতের চুড়ি ৩টিসহ বেশ কিছু অলংকার উদ্ধার করা হয়।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, স্বর্ণের তৈরি মুকুটটি মন্দির থেকে চুরি যাওয়া বলে নিশ্চিত হওয়া গেছে। বাকি অলংকারগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সুদীপ্ত সরকার বলেন, পুলিশের কঠোর তৎপরতায় আসামিরা চুরির মাল ফেলে যেতে বাধ্য হয়েছে। ধর্মীয়ভাবে স্পর্শকাতর এ বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। আশা করছি, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।