NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

চট্টগ্রাম-দোহাজারী রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে ১২ দিন


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ১১:১৯ এএম

>
চট্টগ্রাম-দোহাজারী রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে ১২ দিন

দোহাজারী স্টেশন ইয়ার্ড পুনর্নির্মাণের কারণে দোহাজারী-চট্টগ্রাম রুটে চলাচলকারী সব ট্রেন চলাচল ১২ দিনের জন্য বন্ধ থাকবে। এসময়ে ওই রুটের কমিউটার ট্রেনগুলো চট্টগ্রাম থেকে পটিয়া পর্যন্ত চলাচল করবে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) পূর্বাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের আওতায় দোহাজারী স্টেশন ইয়ার্ড পুনরায় নির্মাণ করা হচ্ছে। এজন্য ৩০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত দোহাজারী-চট্টগ্রাম রুটে সব ট্রেন চলাচল বন্ধ থাকবে। একই সময়ে দোহাজারী স্টেশনের সব অপারেশনাল ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। এসময়ে এই রুটের কমিউটার-১, ২, ৩ ও ৪ চট্টগ্রাম-পটিয়া-চট্টগ্রাম রুটে চলাচল করবে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মোহাম্মদ ইমরান বলেন, দোহাজারী স্টেশনের পুরাতন লুপ লাইন খুলে নতুনভাবে লাগানো হচ্ছে। এজন্য ওই স্টেশনের সব কার্যক্রম ১২ দিনের জন্য বন্ধ থাকবে। ওই রুটে চলাচল করা কমিউটার ট্রেনগুলো পটিয়া পর্যন্ত চলাচল করবে।