NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মেয়েদের আইপিএলে পাঁচ দল চূড়ান্ত, নেই কলকাতা


খবর   প্রকাশিত:  ১৭ অক্টোবর, ২০২৪, ১০:৫৭ এএম

>
মেয়েদের আইপিএলে পাঁচ দল চূড়ান্ত, নেই কলকাতা

বুধবার মেয়েদের আইপিএলের জন্য পাঁচ দলের মালিক নিশ্চিত হয়ে গিয়েছে। টূর্নামেন্টে কোন কোন দল খেলবে সেটা নিশ্চিত করেছে বিসিসিআই। যদিও সেই তালিকায় নেই কলকাতা। আবেদন করেলেও দল পাইনি শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। 

সবচেয়ে বেশি দামে দল কিনেছে আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড। তাদের দল খেলবে আমদাবাদ শহর থেকে। ১২৮৯ কোটি টাকায় মেয়েদের আইপিএলে দল কিনল আদানি। দামের বিচারে দ্বিতীয় স্থানে ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড। তারা ৯১২ কোটি ৯৯ লক্ষ টাকায় মুম্বাই দল কিনেছে। 

আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল কিনেছে ৯০১ কোটি টাকায়। বেঙ্গালুরু থেকে খেলবে তারা। দিল্লির দল কিনেছে জেএসডব্লিউ জিএমআর ক্রিকেট। ৮১০ কোটি টাকায় দল কিনেছে তারা। কেপ্রি গ্লোবাল হোল্ডিংস কিনেছে লখনউয়ের দল। তারা কিনেছে ৭৫৭ কোটি টাকায়।

জয় শাহ টুইট করে লেখেন, 'মেয়েদের প্রতিযোগিতার নাম উইমেন্স প্রিমিয়ার লিগ রাখা হল। নতুন একটু যাত্রা শুরু হল। শুধু মেয়েদের ক্রিকেট নয়, পুরো ক্রীড়াজগৎ বদলে দেবে মেয়েদের এই ক্রিকেট প্রতিযোগিতা।'

আগামী ৩ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত হতে পারে নারীদের প্রথম আইপিএল