NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

মেয়েকে বিয়ে দিয়ে আবেগে ভাসলেন সুনীল শেঠি


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৩, ০১:০১ পিএম

>
মেয়েকে বিয়ে দিয়ে আবেগে ভাসলেন সুনীল শেঠি

কদিন আগেই বিয়ে করেছেন বলিউড তারকা সুনীল শেঠির মেয়ে অভিনেত্রী আথিয়া শেঠি। মেয়ে নতুন জীবনে পা রাখার পরই আবেগপ্রবণ হয়ে পড়েন এই অভিনেতা। বিয়ের পরদিনই মেয়ে এবং জামাইকে নিয়ে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন তিনি।

পোস্ট ‘ধাড়কান’ খ্যাত এই অভিনেতা লিখেছেন, ‘হাত ধরে রাখার ও বিশ্বাস করার একটি কারণ অনেক সময় সঠিক জায়গায় একজন ব্যক্তির ভালোবাসা ও বিশ্বাস তৈরি করে। ঈশ্বর আমার বাচ্চাদের আশীর্বাদ করুক।’

পোস্টটি নবদম্পতিকে ট্যাগও করেছেন তিনি। সেই সঙ্গে স্বামী রাহুলের হাতে হাত রেখে সাত পাক ঘুরেছেন আথিয়া, সেই ছবিও শেয়ার করেছেন।

উল্লেখ্য, ২০১৯ থেকে প্রেমের সম্পর্কে ছিলেন আথিয়া শেঠি ও ভারতের তারকা ক্রিকেটার কেএল রাহুল। দীর্ঘ ৪ বছর প্রেমের পর পরিণতি পেল তাদের সম্পর্ক। সোমবার (২৩ জানুয়ারি) গাঁটছড়া বাঁধেন দুই অঙ্গনের দুই তারকা। সুনীল শেঠির খান্ডালা ফার্মহাউজে বসেছিল তাদের রাজকীয় বিয়ের আসর।