NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

‘বঙ্গবন্ধু সরকার’ নিয়ে গবেষণাধর্মী বইয়ের মোড়ক উন্মোচন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:৪৩ এএম

>
‘বঙ্গবন্ধু সরকার’ নিয়ে গবেষণাধর্মী বইয়ের মোড়ক উন্মোচন

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার : দেশ নির্মাণের মৌলিক রূপরেখা’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ গবেষণার পর বইটি লিখেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। বইটির মুখবন্ধ লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই।

সোমবার (২৩ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বৈঠকের শুরুতে বইটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

বইটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের প্রশাসন ব্যবস্থা, মন্ত্রিসভা, বাজেট, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, পরিকল্পনা, প্রতিরক্ষা, অবকাঠামো ও যোগাযোগ, নারী উন্নয়ন, বাণিজ্যনীতি, আইন প্রণয়ন, সিভিল সার্ভিস, শিক্ষা ও মানবসম্পদ ইত্যাদিসহ সরকার পরিচালনা সংশ্লিষ্ট মোট ৪৭টি বিষয়ে আলোকপাত করা হয়েছে।

বৃহৎ পরিসরে গবেষণার আলোকে রচিত এ কাজটি সম্পন্ন করতে লেখক তৎকালীন সরকারি রিপোর্ট, জাতীয় আর্কাইভ, দেশি-বিদেশি পত্র-পত্রিকার প্রতিবেদন, সাক্ষাৎকার, শতাধিক গ্রন্থ, বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের প্রতিবেদন ইত্যাদি পর্যালোচনা করেছেন।

মো. তোফাজ্জল হোসেন মিয়া নিরবচ্ছিন্ন গবেষণার মাধ্যমে বঙ্গবন্ধু সরকারের বিপুল তথ্যভান্ডার সুবিন্যস্তভাবে গ্রন্থটিতে তুলে ধরেন এবং তৎকালীন সরকারের একটি মৌলিক রূপরেখা স্পষ্ট করেছেন।

বঙ্গবন্ধু বাংলাদেশকে যেভাবে গড়ে তুলতে চেয়েছিলেন তার একটি প্রতিচ্ছবি এ গ্রন্থে উঠে এসেছে। এই পরম্পরায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে বর্তমান এবং আগামী দিনের গবেষক, চিন্তক, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক এবং রাজনৈতিক কমীদের জন্য এ গবেষণা দলিলটি দিকদর্শন হিসেবে কাজ করবে।

মোট ৪৯২ পৃষ্ঠার এ গ্রন্থটি প্রকাশ করেছে পাঠক সমাবেশ। বইটির মূল্য ১৪৯৫ টাকা। গ্রন্থটি পাঠক সমাবেশ, শাহবাগ ও কাঁটাবন-এ পাওয়া যাবে।