NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

ফের অন্তঃসত্ত্বা আলিয়া ভাট?


খবর   প্রকাশিত:  ১১ ডিসেম্বর, ২০২৩, ১১:৩৬ পিএম

>
ফের অন্তঃসত্ত্বা আলিয়া ভাট?

দ্বিতীয় বারের মতো অন্তঃসত্ত্বা হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট! যখন কন্যা রাহার বয়স সবে মাত্র তিন মাস তখনই নতুন জল্পনা কল্পনা মাথাচাড়া দিয়ে উঠেছে। শোনা যাচ্ছে, ফের সন্তানসম্ভবা তিনি।

সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে স্বামী রণবীর কাপুরের সঙ্গে দেখা যায় আলিয়াকে। এ প্রথমই মা হওয়ার পর কোনো অনুষ্ঠানে উপস্থিত হলেন আলিয়া। কিছু দিন আগে নিজস্ব ব্র্যান্ডের পোশাকের জন্য ফটোশ্যুট করেছিলেন এ অভিনেত্রী। এরপর থেকেই জল্পনা ছড়ায়। দ্বিতীয় বার নাকি সুখবর দিতে চলেছেন আলিয়া।

গত বছরের ১৪ এপ্রিল রণবীর কাপুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন আলিয়া। এরপর জুন মাসে জানা যায় তিনি মা হতে চলেছেন। নভেম্বরের প্রথম সপ্তাহে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। সম্প্রতি মেয়ে রাহাকে নিয়ে হাঁটতে বের হন এ দম্পতি। যদিও মেয়েকে এখনও প্রকাশ্যে আনেননি তারা। এমনকি দুইবছর বয়স পর্যন্ত মেয়ের ছবি না তোলার জন্য সবাইকে অনুরোধ করেছেন। এর মধ্যেই হঠাৎ আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার যে গুঞ্জন উঠেছে তা সম্পূর্ণই ভিত্তিহীন বলে জানাচ্ছেন তাদের ঘনিষ্ঠদের মধ্যে কেউ কেউ। যদিও আলিয়া ও রণবীর এখনও এ বিষয়ে মুখ খোলেননি।

অন্তঃসত্ত্বা থাকাকালীন এক মুহূর্তের জন্য বিরতি না নিয়ে একের পর এক কাজ করে গেছেন এ অভিনেত্রী। হলিউডে ‘হার্ট অব স্টোন’ সিনেমার শুটিং করেছেন। ইতোমধ্যে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার প্রচার কাজও সেরেছেন। তবে রাহা আসার পর আপাতত নিজের স্বাস্থ্যকেই বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি। সামনেই মুক্তি পাবে তার নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’।