NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ঢাকাকে হারিয়ে টানা পঞ্চম জয় বরিশালের


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৩, ০৭:৩৬ পিএম

>
ঢাকাকে হারিয়ে টানা পঞ্চম জয় বরিশালের

শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডমিনেটরসকে ১৩ রানে হারিয়ে টানা পঞ্চম জয়ের দেখা পেল ফরচুন বরিশাল। নাসির হোসেন-মোহাম্মদ মিঠুনের লড়াইয়ের পরেও হারের বৃত্ত থেকে বের হতে পারেনি ঢাকা দল। এদিন ম্যাচের শেষ বল পর্যন্ত ব্যাট হাতে লড়াই চালিয়ে গিয়েছেন নাসির। এরপর ৫৪ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন ঢাকার এই অধিনায়ক।

নির্ধারিত ২০ ওভার শেষে ঢাকা ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬০ রান। 

বরিশালের দেওয়া ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছিল ঢাকার দুই ওপেনার। তবে ১৬ রানে সৌম্য সরকার এবং উসমান ঘানি বিদায় নেন ৩০ রানে। এরপর দ্রুত মোহাম্মদ ইমরান ফিরলে চাপে পড়ে ঢাকা। তবে সে চাপকে জয় করে এগিয়ে যেতে থাকেন মিঠুন-নাসির জুটি। এই দুই ব্যাটার মিলে গড়েন ৮৯ রানের জুটি। 

শেষ দিকে মিঠুন ৪৭ রান করে বিদায় নিলেও অবিচল ছিলেন নাসির। ঢাকার এই অধিনায়ক শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৪ রান করে। বরিশালের হয়ে ১টি উইকেট সংগ্রহ করেন মোহাম্মদ ওয়াসিম, চাতুরাঙ্গা ডি সিলভা এবং করিম জানাত।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ইফতেখার আহমেদের ৫৬, সাকিব আল হাসানের ৩০ এবং মাহমুদউল্লাহ রিয়াদের ৩৫ রানে ভর করে ১৭৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছিল বরিশাল।