NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মেসি, রোনালদোদের পাশে পাওয়া স্বপ্নের মতো


খবর   প্রকাশিত:  ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:২৯ এএম

>
মেসি, রোনালদোদের পাশে পাওয়া স্বপ্নের মতো

মেসি, রোনালদো, নেইমার, এমবাপে খেলতে নামছেন। আর সেই ফুটবল ম্যাচের উদ্বোধনে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। তিনি হাসিমুখে একে একে হাত মিলিয়েছেন সবার সঙ্গে। এমন দৃশ্য তার কাছেও স্বপ্নের মতো। নিজেই জানিয়েছেন সে কথা।

নিজের ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘পুরোটাই যেন স্বপ্নের মতো! ভাবা যায় না। রিয়াদে একটি সন্ধ্যা.. ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, এমবাপে, নেইমার সবাই একসঙ্গে খেলছেন.. খেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমি সত্যিই আমন্ত্রিত অতিথি.. পিএসজি বনাম রিয়াদ সিজনস.. অবিশ্বাস্য!!!’

সৌদি আরবের কিং ফাহদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বৃহস্পতিবার লিওনেল মেসির নেতৃত্বে ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াদ একাদশ এবং পিএসজি মুখোমুখি হয়। ম্যাচের উদ্বোধনে অমিতাভকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল।

অমিতাভের টুইট, ব্লগ, ইনস্টাগ্রাম সবসময় হিট। এই ভিডিও চোখে পড়তেই উচ্ছ্বসিত বলিউডের অন্য তারকারা। মন্তব্যের ঘরে দিনো মারিয়া যেমন লিখেছেন, ‘অসাধারণ! কী সুন্দর অভিজ্ঞতা। তারা আপনার সঙ্গে দেখা করতে পারলেন।’ বিরাট কোহলি মন্তব্য করেছেন, ‘অসাধারণ।’

নীল নীতিন মুকেশ লিখেছেন, ‘কী আইকনিক মুহূর্ত।’ ইনস্টাগ্রামের পাশাপাশি অমিতাভ বচ্চন তার ব্লগেও কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে অভিষেক বচ্চন এবং শ্বেতা বচ্চন নন্দাকেও তার সঙ্গে উপসাগরীয় দেশে যেতে দেখা গেছে। শ্বেতাও তার সোশ্যাল মিডিয়ায় ম্যাচের কিছু ছবি শেয়ার করেছেন।

সৌদি ফুটবল ক্লাব আল নাসেরের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর ক্রিশ্চিয়ানো রোনালদোর এটি প্রথম খেলা। গত বছর ফিফা বিশ্বকাপের পর ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বিদায় নেন তিনি। প্রীতি ম্যাচ চলাকালে সৌদি অল-স্টার একাদশের বিরুদ্ধে মেসি ও রোনালদো গোল করেন।