NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সাকিবের প্রশংসায় পঞ্চমুখ ইফতিখার


খবর   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৩, ১২:৩৬ এএম

>
সাকিবের প্রশংসায় পঞ্চমুখ ইফতিখার

বৃহস্পতিবার এই শীতের রাতে সাগরিকায় দর্শকদের মাঝে যেন একটু বাড়তি উষ্ণতাই ছড়ালেন ফরচুন বরিশালের দুই ব্যাটার সাকিব আল হাসান এবং ইফতিখার আহমেদ। কেননা রংপুর রাইডার্সের বিপক্ষে পঞ্চম উইকেট জুটিতে রেকর্ড ১৯২ রানের জুটি গড়েছেন এই দুই ব্যাটার। এমন ইনিংসের পর সহজেই ম্যাচ জিতেছে বরিশাল।

সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়ে ইফতিখার আহমেদ সংবাদ সম্মেলনে আসেন। সেখানেই  সাকিবের নেতৃত্বে প্রশংসা করে বললেন, সাকিব অসাধারণ অধিনায়ক। আমি অনেকের সঙ্গেই খেলেছি...তার অধীনেই সর্বশেষ টি-টেনেও খেললাম। সে ক্রিকেটারদের যেভাবে অনুপ্রাণিত করে, আমার মনে হয় খেলোয়াড়দের এমন সমর্থন করা অধিনায়ক খুব কমই আছে। আমাদের সঙ্গে জুনিয়র ক্রিকেটার আছে, ভুল তো হয়ই, ভুল না হলে তো সে মানুষ না। তাদের এত এত সমর্থন করে, তাদের বলে তোমাদের ইচ্ছে মতো করো সবকিছু, বলো তোমরা কোথায় ফিল্ডিং করতে চাও। 

ইফতিখারের সেঞ্চুরির পেছনে সাকিবের সমর্থন ছিল বেশ ভালোভাবেই। ইফতিখার বলছিলেন, ৭০-এ থাকতেই বলেছে (সেঞ্চুরির কথা)। ওই সময় আমি সাকিব ভাইকে বলেছি সেঞ্চুরি করতে চাই, স্ট্রাইকে বেশি থাকলে ভালো হয়। তখন উনি বলেছে, আমি সমর্থন দিচ্ছি, তুমি সেঞ্চুরির পেছনে যাও।'

এই সেঞ্চুরি ক্যারিয়ার সেরা ইনিংস কি না এমন প্রশ্নে ইফতিখারের জবাব, এমন না। এর আগেও ভালো ভালো ইনিংস খেলেছি। কিন্তু এটা আমার জীবনের অন্যতম সেরা ইনিংস। আমি নিজে এটা উপভোগ করেছি। কারণ দল খুব বাজে অবস্থায় ছিল, দলের চার ব্যাটার আউট হয়ে গিয়েছিল। দল জিতেছে, এটাই সবচেয়ে বড় কথা।