NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

চড়া দামে বিক্রি হলো নারী আইপিএলের সম্প্রচার স্বত্ব


খবর   প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৩, ০৫:৪৮ এএম

>
চড়া দামে বিক্রি হলো নারী আইপিএলের সম্প্রচার স্বত্ব

নারী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত মিডিয়া রাইটস পেয়েছে ভায়াকম এইটিন। সোমবার (১৬ জানুয়ারি) এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব জয় শাহ।

মুকেশ আম্বানির কোম্পানিকে এই স্বত্ব কেনার জন্য খরচ করতে হয়েছে ৯৫১ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা ১২১০ কোটি ১৩ লাখ ৪৩ হাজার ৯৫২ টাকা। পাঁচ বছর চক্রে মেয়েদের আইপিএলের একটি ম্যাচের মূল্য দাঁড়াচ্ছে ৭.০৯ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা ৯ কোটি ১২ লাখ ৬৯ হাজার ৬৫ টাকা।

এ নিয়ে টুইটারে জয় শাহ লিখেছেন, ‘মেয়েদের আইপিএলের সম্প্রচার স্বত্ব পাওয়ায় ভায়াকম১৮-কে অভিনন্দন। বিসিসিআইয়ের ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ। পাঁচ বছর চক্রের সম্প্রচার স্বত্বের জন্য ভায়াকম ৯৫১ কোটি রুপি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর অর্থ দাঁড়াচ্ছে প্রতি ম্যাচের মূল্য ৭.০৯ কোটি রুপি। মেয়েদের ক্রিকেটের জন্য এটা বিশাল পরিমাণ।’

আগামী ৩ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত হতে পারে নারীদের আইপিএল। পুরুষদের আইপিএলের মতো এই আসরকেও বাণিজ্যিকভাবে সফল করতে চাইছেন দেশটির বোর্ড কর্তারা।