NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

জেএসসি-জেডিসি পরীক্ষা আর হবে না


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৩৯ এএম

জেএসসি-জেডিসি পরীক্ষা আর হবে না

ঢাকা: চলতি শিক্ষাবর্ষ থেকে বাতিল হচ্ছে অষ্টম শ্রেণি ও সমমানের সার্টিফিকেট পরীক্ষা। নতুন শিক্ষাক্রমে এই পরীক্ষা বাতিল করা হয়েছে। এর আলোকে চলতি বছর থেকে পরবর্তী বছরগুলোতে এসব পরীক্ষা বাতিলে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব করা হয়েছিল। যার সারসংক্ষেপ হলো, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনুযায়ী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পাবলিক বা বোর্ড পরীক্ষা গ্রহণের ব্যবস্থা রাখা হয়নি। তাই ২০২২ সাল থেকে পরবর্তীতে পরীক্ষা দুটি বাতিলের বিষয় বিবেচনা করা যেতে পারে। প্রধানমন্ত্রী এ প্রস্তাবে অনুমোদন দিয়েছেন।

অনুমোদনের ভিত্তিতে পরীক্ষা বাতিলের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।