NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

আমাদের সন্তানরা যেন ইসলামের সঠিক শিক্ষা পায়: প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৩, ০১:৫৩ পিএম

আমাদের সন্তানরা যেন ইসলামের সঠিক শিক্ষা পায়: প্রধানমন্ত্রী

ঢাকা: মসজিদের ইমাম-খতিবদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে যেন সব পরিবারের সন্তান বিরত থাকে, সে বিষয়ে সচেতনতা সৃষ্টিতে আপনারা অবদান রাখতে পারেন। আমরা চাই, আমাদের সন্তানরা যেন ইসলামের সঠিক শিক্ষা পায়।’

আজ সোমবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাস-জঙ্গিবাদে ধর্মের বদনাম হয়; বিষয়টি নতুন প্রজন্মকে বোঝাতে মডেল মসজিদগুলোর মাধ্যমে ইমামরা ভূমিকা রাখতে পারেন। ইসলামের সঠিক চর্চার মাধ্যমে সমাজের সব অসঙ্গতি দূর করে এগিয়ে যেতে হবে। সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করতেই কাজ করছে বর্তমান সরকার।’

সরকারপ্রধান বলেন, ‘আমরা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র করছি, ইসলাম ধর্ম যাতে আরও উন্নতভাবে পালন করতে পারে। ধর্মের প্রকৃত শিক্ষা যাতে পায়। ইসলামের মূল্যবোধের প্রচার ও প্রসার যাতে ঘটে।’