NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ঘরে ফিরল মেট্রোরেল স্টেশনে জন্ম নেওয়া ‘রাজত্ব’


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:৪৪ এএম

>
ঘরে ফিরল মেট্রোরেল স্টেশনে জন্ম নেওয়া ‘রাজত্ব’

সুস্থ হয়ে ঘরে ফিরেছে আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশনে জন্ম নেওয়া শিশু ‘রাজত্ব’। আজ শিশু ও তার মা সোনিয়া রানীকে ধানমন্ডির রেনেসাঁ হাসপাতাল থেকে উত্তরার নলভোগের বাসায় নেওয়া হয়।

শুক্রবার (১৩ জানুয়ারি) রাজত্বের বাবা সুকান্ত সাহা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

সুকান্ত সাহা বলেন, ‘জন্মের পর রাজত্বের কিছু শারীরিক সমস্যা দেখা দেয়। এজন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়। তবে বর্তমানে আমার ছেলে ও স্ত্রী দুজনই সুস্থ। এজন্য তাদের বাড়িতে নেওয়া হয়েছে।’

 

এর আগে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশনের ফার্স্ট এইড সেন্টারে ফুটফুটে শিশুর জন্ম দেন সোনিয়া রানী রায়। এ সময় মেট্রোরেলের চিকিৎসক, যাত্রী ও রোভার স্কাউটের এক নারী সদস্যরা প্রসবে সহায়তা করতে এগিয়ে আসেন। সন্তান প্রসবের পর মা ও সন্তানকে অ্যাম্বুলেন্সে ধানমন্ডির একটি হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা শিশুটিকে দেখতে যান মেট্রোরেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তারা শিশুটির জন্য উপহারসামগ্রী নিয়ে যান। পাশাপাশি মেট্রোরেলে আজীবন তাকে বিনামূল্যে চলাচল করার সুযোগ দেওয়ার বিষয়টিও চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ।