NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

মৃণাল সেন রূপে অবিকল চঞ্চল


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৩, ০১:১৭ পিএম

>
মৃণাল সেন রূপে অবিকল চঞ্চল

ভারতের কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের বায়োপিকে নাম ভূমিকায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। চমক আগেই দিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। সম্প্রতি সৃজিতের ‘পদাতিক’ ছবির পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।

সব মিলিয়ে সৃজিতের ‘পদাতিক’ ছবি নিয়ে যে ইতোমধ্যেই টলিপাড়ায় আলোচনা, গুঞ্জন শুরু হয়ে গিয়েছে তা বোঝাই যাচ্ছে। আর এবার সেই আলোচনায় ঢুকে পড়ল ‘পদাতিক’ ছবিতে মৃণাল সেন হয়ে চঞ্চল চৌধুরীর লুক! যা দেখে সিনেপ্রেমীরা একেবারে হতবাক। মৃণাল সেনের চেহারার সঙ্গে চঞ্চল চৌধুরীর অবিকল মিল খুঁজে পাচ্ছেন সবাই।

মৃণাল সেনের চরিত্রের জন্য মোট ছয়টি লুক তৈরি করা হয়েছে চঞ্চল চৌধুরীর। রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডুর হাতের জাদু আর প্রস্থেটিক মেকআপের সাহায্যে চঞ্চল চৌধুরী হয়ে উঠেছেন মৃণাল সেন।

প্রকাশ্যে এসেছে মৃণাল সেনের স্ত্রীর ভূমিকায় মনামী ঘোষের লুকও। শুধু তাই নয়, প্রকাশ্যে যুবক মৃণাল সেনের লুক। যেখানে দেখা যাবে অভিনেতা কোরক সামন্তকে। মৃণালপুত্র কুণাল সেনের চরিত্রে দেখা যাবে অভিনেতা সম্রাট চক্রবর্তীকে।

সংবাদ মাধ্যমকে সৃজিত জানিয়েছেন, ‘চঞ্চলের সঙ্গে মৃণাল সেনের মুখের মিল রয়েছে। সেটা কাকতালীয়। কিন্তু মৃণালবাবুর মতোই চঞ্চলের চোখের দৃষ্টি অত্যন্ত ধারাল এবং সজাগ। তাছাড়াও মৃণালবাবুর রাজনীতি চেতনা, তার যাপন এবং দৃষ্টিভঙ্গির সঙ্গেও চঞ্চলের প্রচুর মিল। সেটা কাকতালীয় হতে পারে। কিন্তু মিলটা আছে।’

প্রসঙ্গত, তবে শুধু সৃজিতই নয়। মৃণাল সেনকে ছবির মাধ্যমে শ্রদ্ধা জানাবেন টলিউডের আরও দুই জনপ্রিয় পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও অঞ্জন দত্ত। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘পালান’। আর অঞ্জন দত্ত তৈরি করছেন ‘চালচিত্র’।