NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

উইজডেনের বর্ষসেরা স্পেল এবাদতের


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৪৯ পিএম

>
উইজডেনের বর্ষসেরা স্পেল এবাদতের

গত বছরের উইজডেন বর্ষসেরা পুরুষদের টেস্ট বোলিং স্পেল নির্বাচিত হয়েছে মাউন্ট মঙ্গানুই টেস্টে এবাদত হোসেনের সেকেন্ড ইনিংসের বোলিং। ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন এবাদত। যা উইজডেনের ২০২২ সালের স্পেল অফ দ্য ইয়ার কাউন্টডাউনে প্রথম স্থান অধিকার করেছে।

এবাদতের প্রতিদ্বন্দ্বি হিসেবে তালিকায় ছিলেন ওলি রবিনসন, ম্যাট হেনরি, প্যাট কামিন্সের মতো নাম। এসব তারকাদের ঠেলে টপকে গিয়েছেন এবাদত। ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইয়ে এবাদতের ম্যাচজয়ী বোলিংকে বর্ষসেরা স্পেল হিসেবে ঘোষণা করেছে উইজডেন।
 
টেস্ট অভিষেকের দুই বছর পেরিয়ে গেলেও নিজেকে সেভাবে প্রমাণ করতে পারছিলেন না এবাদত। অবশেষে মাউন্ট মঙ্গানুইয়ের সেই টেস্টে মিলেছে স্বীকৃতি। ঐতিহাসিক সেই টেস্টে দুর্দান্ত বোলিং করে বাংলাদেশকে জয় এনে দিয়েছিলেন তিনি। গত বছর টেস্টে এবাদতের চেয়ে বেশি উইকেট নিয়েছেন অনেকেই। কিন্তু উইজডেনের চোখে কেউই এবাদতের ওই স্পেলকে ছাড়িয়ে যেতে পারেনি।