NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

একদিনে ৫৯৬ জনের করোনা শনাক্ত


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৪, ০৩:২৮ এএম

একদিনে ৫৯৬ জনের করোনা শনাক্ত

ঢাকা : গত একদিনে সারাদেশে ৫৯৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগের দিন শনিবার ৩০৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল।

এছাড়া গত একদিনে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ২০ দিন করোনায় মৃত্যুশূন্য দিন দেখলো দেশ। এর আগে গত ৩০ মে করোনায় একজনের মৃত্যু হয়েছিলো। এরপর স্বাস্থ্য অধিদপ্তর থেকে মৃত্যুর কোনো খবর আসেনি। দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত আছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে ৮ হাজার ১৯১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৮ হাজার ৭৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৩৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।

এদিকে গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৮০৭ জন। উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।