NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষমতা চায় ইউজিসি


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৫, ০৯:৩৫ এএম

>
বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষমতা চায় ইউজিসি

দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ নিয়ে বিদ্যমান বিতর্ক বন্ধ করতে উপাচার্য নিয়োগের ক্ষমতা চেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কমিশনের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে সরকারের উদ্দেশে উপস্থাপন করা বিভিন্ন সুপারিশের মধ্যে এ ব্যাপারটিকেও অন্তর্ভূক্ত করা হয়েছে।

ইউজিসি সূত্রে জানা গেছে, ৪৮তম বার্ষিক প্রতিবেদনে দেশের উচ্চশিক্ষার মান উন্নয়নে ১৭টি সুপারিশ করেছে কমিশন।এসবের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ সম্পর্কিত সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন এবং উপাচার্য নিয়োগের ক্ষমতা ইউজিসিকে হস্তান্তরের বিষয়টি উল্লেখ করা হয়েছে।  

বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হবে চলতি বছরের বার্ষিক প্রতিবেদন।

ইউজিসির সুপারিশে বলা হয়েছে,  বাংলাদেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের কোনো সুস্পষ্ট নীতিমালা নেই; সেই সঙ্গে উপাচার্য নিয়োগের বর্তমান প্রক্রিয়াটিও অস্বচ্ছ।

‘সুস্পষ্ট নীতিমালার মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হলে উপাচার্য নিয়োগ নিয়ে বিদ্যমান বিতর্ক বন্ধ হবে বলে মনে করে ইউজিসি,’ ঢাকা পোস্টকে বলেন ইউজিসির সেই সূত্র।

সুপারিশে বলা হয়েছে, ‘ইউজিসি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধনসহ উচ্চশিক্ষার সার্বিক বিষয়ের দায়িত্ব পালন করে। অথচ উপাচার্য নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের মতামত  প্রদানের সুযোগ নেই। দেশের শিক্ষাবিদ ও গবেষকদের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার দায়িত্বটি সরকার ইউজিসির ওপর ছেড়ে দিতে পারে।

এছাড়া দেশের বিশ্ববিদ্যালয়গুলোর চলতি শিক্ষার মান বোঝার জন্য জন্য অভ্যন্তরীণ র‌্যাংকিং ব্যবস্থার সুপারিশও করা হয়েছে বার্ষিক প্রতিবেদনে।