NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

ফুটবল মাঠে অপু বিশ্বাস


খবর   প্রকাশিত:  ২৬ জানুয়ারী, ২০২৫, ০৯:৫১ এএম

>
ফুটবল মাঠে অপু বিশ্বাস

‘আমি বগুড়ার মেয়ে, একসময় বগুড়া-জয়পুরহাট নিয়ে একটি জেলা ছিল। এখন সেটা ভাগ হয়েছে। তাই আমি বলব, এখানে যারা আছেন তাদের প্রত্যেকের ঘরের মেয়ে আমি। আপনাদের জন্যই আমি চলচ্চিত্রে কাজ করছি। আমি সবসময় চাই আপনারা আমাকে নিয়ে আসবেন’— ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে দেখতে আসা দর্শকদের উদ্দেশে এমন কথা বলেছেন তিনি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট চাকলমুয়া এলাকায় অনুষ্ঠিত ফুটবল খেলার মাঠে তিনি আসেন। অপু বলেন, ‘আমাদের জাতির পিতা যে পথ আমাদের দিয়ে গেছেন। তার বাহিরে আমরা কেউই যাব না। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কালাই বাসির পক্ষ থেকে করতালি।’

তিনি আরও বলেন, ‘আমরা আসলে সিনেমার মানুষ, আপনাদের কাছাকাছি খুব একটা যেতে পারি না। সেজন্য এরকম অনুষ্ঠান হলে সেখানে আমি দ্রুত চলে যাই। আপনারা ডাকলে আমি বারবার চলে আসব।’

এর আগে পরপর কয়েকটি গানে নৃত্য পরিবেশন করেন অপু বিশ্বাস। চাকলমুয়া জেলা ভিত্তিক ফুটবল খেলার সপ্তম ম্যাচে পাবনা জেলা বনাম সিরাজগঞ্জ জেলা দুটির মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে দুই দলে সমতা থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। এতে পাবনা জেলা ৪-৩ গোলে সিরাজগঞ্জ জেলাকে পরাজিত করে।

চাকলমুয়া গ্রামবাসি আয়োজিত এ খেলায় ১৬টি জেলা দল অংশগ্রহণ করছেন। গতকালকের খেলায় উপস্থিত ছিলেন কালাই উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, পুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফ‌কির, জিন্দারপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি রফিকুল ইসলাম, জেলা পরিষদের সংরক্ষিত-২ আসনের সদস্য রত্না রশিদ প্রমুখ।