NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নায়কদের চক্রান্তেই ক্যারিয়ার শেষ জনি লিভারের!


খবর   প্রকাশিত:  ১৮ নভেম্বর, ২০২৩, ০৫:০৭ এএম

>
নায়কদের চক্রান্তেই ক্যারিয়ার শেষ জনি লিভারের!

অভিনয়ে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন বলিউড অভিনেতা জনি লিভার। তার কমিক সিনে হেসে কুটিকুটি খান দর্শক। ক্যারিয়ারের শুরু থেকেই সিনিয়র-জুনিয়র সবার সঙ্গে সমানতালে অভিনয় চালিয়ে গেছেন। সম্প্রতি তার ছবির নায়কদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন এই অভিনেতা। জানালেন, নিরাপত্তাহীনতায় ভুগত নায়করা, কেটে ফেলা হতো তার ছবির দৃশ্য।

একটা সময় বছরে এক ডজনেরও বেশি ছবিতে কাজ করতেন জনি লিভার। কিন্তু বর্তমানে বছরে দু-একটার বেশি ছবিতে দেখা যায় না তাকে। সম্প্রতি রোহিত শেঠির ‘সাকার্স’ ছবিতে দেখা গিয়েছে। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও জনি লিভারের অভিনয় মন ছুঁয়েছে দর্শকদের। ‘বাজিগর’ ছবির ‘বাবুলাল’-এর আক্ষেপ, ‘সেইসময় পরিচালকেরা আমরা ওপর ভরসা করত। অনেক দৃশ্যে নিজের মতো করে অভিনয় করেছি। যা কমেডি দৃশ্যগুলোকে আরও সুন্দর করে তুলত।’

কমেডি ছবির বাজার এখন আর আগের মতো নেই এমনটা মেনে নিয়ে, সরাসরি হিরোদের দিকে নিশানা করেছেন জনি লিভার। তার অভিযোগ, ‘কখনও কখনও হিরোরা ভয় পেত। এর জেরে আমার দৃশ্যে কাঁচি চালানো হতো। আমার সিন থেকে নায়করা নিরাপত্তাহীনতায় ভুগত। এমনকি লেখকদের বলত ওদের কমেডি দৃশ্য যেন দেওয়া হয়। এরপর কমেডি দৃশ্যগুলো লেখকরা ভাগ করে দিতে শুরু করল। এরপর ধীরে ধীরে আমার চরিত্রগুলো ছোট হতে শুরু করল। আজ তো কমেডিই আর নেই ছবিতে।’

উল্লেখ্য, আশির দশকে ‘তুম পার হাম কুরবান’ ছবি দিয়ে বলিউড যাত্রা শুরু করেন জনি লিভার। সেরা কৌতুকাভিনেতা হিসেবে ‘দুলহে রাজা’ এবং ‘দিওয়ানা মস্তানা’ ছবির জন্য দুটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। ছবিতে কাজ কমলেও জনি লিভারের অনুরাগীর সংখ্যা কিন্তু মোটেও কমেনি।