NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বেলজিয়ামের কোচ পদে নিয়োগ, আবেদন লিংকড ইনে


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৫০ পিএম

>
বেলজিয়ামের কোচ পদে নিয়োগ, আবেদন লিংকড ইনে

বিশ্বকাপের পর বেলজিয়াম দলে কোচ রবার্তো মার্টিনেজের অধ্যায় শেষ হয়ে গেছে। দলের কোচের পদটা আপাতত ফাঁকাই পড়ে আছে। সেই শূন্যস্থান পূরণে অদ্ভুত এক কাজই করে বসেছে রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। দলটির কোচ হতে হলে আবেদনটা করতে হবে লিংকড ইনে।

২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বেলজিয়াম। অথচ প্রতিযোগিতা শুরুর আগে বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবে ধরা হচ্ছিল তাদের। এমন ব্যর্থতার পর দলটির দীর্ঘ দিনের কোচ রবার্তো মার্টিনেজ নিজের পদটা ছেড়ে দেন। এরপর থেকে তার উত্তরসূরির নাম ঘোষণা করেনি দেশটির ফেডারেশন।

এবার সে পদের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। জানিয়েছে লিংকড ইনে আবেদন করার বিষয়টি। সেখানে বলা হয়েছে, ‘খুবই উচ্চাভিলাষী’ একজন কোচ চায় ফেডারেশন, যার ‘আন্তর্জাতিক সর্বোচ্চ পর্যায়ের অভিজ্ঞতা আছে, যার জ্ঞান ও কৌশলগত ধারণা আছে, সঠিক দক্ষতাও থাকতে হবে তার।’

লিংকড ইনে চাকরির বিবরণে বলা হয়েছে, আমাদের একজন সিরিয়াল উইনার চাই, যার বিশ্বসেরা খেলোয়াড়দের কোচিং করানোর অভিজ্ঞতা আছে। নতুন ফেডারেল কোচকে জানতে হবে কীভাবে একটা পোক্ত গ্রুপ তৈরিতে মনোযোগ দিতে হয় আর কী করে তরুণ খেলোয়াড়দের একত্রিত করতে হয়। তাকে হতে হবে একজন কৌশলগত বিশেষজ্ঞ যিনি বিভিন্ন তথ্য, প্রযুক্তি এবং উদ্দেশ্যমূলক প্যারামিটারের উপর তার পছন্দগুলিকে ভিত্তি করে এবং ফেডারেশনের অভিজ্ঞতা এবং ক্রীড়া কাঠামো ব্যবহার করেন। তিনি জানেন কিভাবে বিশ্ব-বিখ্যাত প্রতিযোগিতায় ট্রফি জিততে হয়।

পছন্দের কোচের একটা তালিকা তৈরির পর সবার সঙ্গে যোগাযোগ করে একজনকে দায়িত্ব দেওয়া, বিশ্ব ফুটবলে সাধারণত এমনটাই দেখা যায়। কিন্তু বেলজিয়াম এবার সে পথে হাঁটেনি। লিংকড ইনে বিজ্ঞপ্তি দেওয়ার ফলে তাদের এখন এমন লোকদের কাছ থেকে হাজার হাজার আবেদন পাওয়ার সম্ভাবনা আছে, যারা হয় চাকরির বিষয়ে খুব বেশি সিরিয়াস নন, অযোগ্যদের আবেদন পাওয়ার শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।