NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

কেন আত্মজীবনী লিখলেন জানালেন প্রিন্স হ্যারি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:২১ এএম

কেন আত্মজীবনী লিখলেন জানালেন প্রিন্স হ্যারি

আর্ন্তজাতিক ডেস্ক: প্রিন্স হ্যারি বলেছেন ট্যাবলয়েড পত্রিক তার জীবন নিয়ে নানা সময়ে ঘুরিয়ে–ফিরিয়ে নানা কথা বলেছে। বিভিন্ন অনেক কিছুই বিকৃত করে তুলে ধরা হয়েছে। এই বিকৃতির বিরুদ্ধে লড়াইয়ে তিনি তার আত্মজীবনী ‘স্পেয়ার’ প্রকাশের সিদ্ধান্ত নেন।

রবিবার যুক্তরাজ্য ও মার্কিন টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে প্রিন্স হ্যারি এ কথা বলেন। তার আত্মজীবনীমূলক বইটি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সমগ্র বিশ্বে প্রকাশিত হয়েছে।

প্রিন্স হ্যারি তার আত্মজীবনীতে অনেক ‘বিস্ফোরক’ তথ্য সামনে এনেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য, ‘বড় উইলিয়াম তার ‘কলার চেপে ধরে, গলার চেইন ছিঁড়ে ফেলে এবং...মেঝেতে ছিটকে ফেলে দেয়’, বাবা তৃতীয় চার্লসকে (বর্তমান রাজা) দ্বিতীয় বিয়ে না করার অনুরোধ, আফগানিস্তানে যুদ্ধে অংশ নিয়ে ২৫ জনকে হত্যার কথা, বাবা রাজা তৃতীয় চার্লসের পিতৃত্ব নিয়ে ‘তেতো স্বাদের’ কৌতুকসহ রাজ পরিবারের অন্দরের চমকপ্রদ সব ঘটনা।’

 

এই বই নিয়ে প্রিন্স হ্যারির দেওয়া প্রথম সাক্ষাৎকার রবিবার যুক্তরাজ্যে আইটিভি চ্যানেলে প্রচারিত হয়। সাক্ষাৎকারে প্রিন্স হ্যারি বলেন, ৩৮ বছর ধরে তার জীবনের গল্প নানা লোক নানাভাবে বলে আসছেন। কেউ কেউ ইচ্ছাকৃতভাবে ঘুরিয়ে–ফিরিয়ে বিকৃতভাবে প্রচার করছেন।

হ্যারির বইটির নাম এসেছে রাজকীয় ও অভিজাত পরিমণ্ডলের একটি পুরোনো কথা থেকে। সেটি হলো প্রথম ছেলে সিংহাসন, ক্ষমতা ও সম্পদের উত্তরাধিকারী আর দ্বিতীয়জন অতিরিক্ত (স্পেয়ার)। যা কিছু ঘটে, যে প্রথমে জন্ম নেয়, তারই জোটে।

রাজপরিবার ছেড়ে হ্যারি-মেগান দম্পতি ২০২০ সালে উত্তর আমেরিকায় পাড়ি জমান। বিবাদ মিটিয়ে রাজপ্রাসাদে ফেরার ইচ্ছা নেই বলেও জানিয়েছেন হ্যারি। সূত্র: এএফপি, ম্যানিলা টাইমস