NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

এমপি হিসেবে শপথ নিলেন মাহমুদ হাসান


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৩, ০৭:০২ পিএম

>
এমপি হিসেবে শপথ নিলেন মাহমুদ হাসান

এমপি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মঙ্গলবার (১০ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের ৩৩ গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসানকে শপথ বাক্য পাঠ করান।

সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

একাদশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হওয়ায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

শপথ অনুষ্ঠানে সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ মাহবুব আরা বেগম গিনি, উম্মে কুলসুম স্মৃতি ও ইঞ্জিনিয়ার এনামুল হক উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে মাহমুদ হাসান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।