NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বিএএসজের ফুড ব্যাংকের কার্যক্রমের সংবাদ মূলধারার সংবাদপত্রে


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:২১ এএম

বিএএসজের ফুড ব্যাংকের কার্যক্রমের সংবাদ মূলধারার সংবাদপত্রে

আটলান্টিক সিটি থেকে: নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি বিগত তিন বছর যাবত নিয়মিত ‘ফুড ব্যাংক’ এর আয়োজন করে যাচ্ছে।



আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউণ্ট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ প্রতি বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ‘ফুড ব্যাংক’ এর কার্যক্রম চলে।

‘ফুড ব্যাংক’ কার্যক্রম এর আওতায় তাজা শাকসব্জি, ফল, টিনজাত খাবার, দুধ, মাংস সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরন করা হয়। বর্তমানে বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সময়কালে এই ফুড ব্যাংকের কার্যক্রম কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছে।

বিএএসজের ফুড ব্যাংক কার্যক্রমের সংবাদ গত ৩০ ডিসেম্বর, শুক্রবার নিউ জার্সির মূলধারার জনপ্রিয় পত্রিকা ‘দ্য প্রেস অব আটলান্টিক সিটি’ বিশাল কলেবরে বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, বিএএসজের ট্রাষটি বোর্ডের সভাপতি আব্দুর রফিক সহ কয়েকজন খাদ্য সহায়তা গ্রহনকারীর সাক্ষাতকার সংবলিত প্রতিবেদনটিতে বিএএসজের এই মহতী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করা হয়েছে, যা মূলধারা সহ অন্যান্য কমিউনিটিতে বাংলাদেশী আমেরিকানদের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোক বিএএসজের “ফুড ব্যাংক” কার্যক্রমে অংশগ্রহন করে থাকে। ফুড ব্যাংক কার্যক্রমে সহায়তা করে “কমিউনিটি ফুড ব্যাংক অব নিউজার্সি”।

 

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো: জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক ফুড ব্যাংক এর কার্যক্রম সম্পর্কিত সংবাদ প্রকাশ করায় ‘দ্য প্রেস অব আটলান্টিক সিটি’ কর্তৃপক্ষকে আন্তরিক