NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

প্রিয়াঙ্কার যুক্তরাষ্ট্রের বাড়িতে অস্কার মনোনীত ‘চেলো শো’


খবর   প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৪, ০৬:৩৪ এএম

>
প্রিয়াঙ্কার যুক্তরাষ্ট্রের বাড়িতে অস্কার মনোনীত ‘চেলো শো’

বলিউড পেরিয়ে হলিউডেও নিজের অভিনয় প্রতিভা দিয়ে আলাদা জায়গা করে নিয়েছেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আমেরিকান সংগীত তারকা নিক জোনাসকে বিয়ে করে থিতু হয়েছেন সেখানেই। মেয়ে মালতীকে নিয়ে সংসার পেতেছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।

প্যান নলিনের ‘দ্য লাস্ট ফিল্ম শো’ (চেলো শো) অস্কারে মনোনয়ন পেয়েছে। শনিবার লস অ্যাঞ্জেলেসের প্রাসাদসম বাড়িতে এই ভারতীয় সিনেমার একটি বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছেন প্রিয়াঙ্কা। এই গুজরাটি ছবি অস্কার ২০২৩-এ সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের জন্য সংক্ষিপ্ত তালিকায় রয়েছে। ছবির বিশেষ স্ক্রিনিংয়ে অংশ নেন বিনোদন জগতের সঙ্গে যুক্ত একাধিক তারকা ব্যক্তিত্ব।

সিনেমার প্রযোজক ডেভিড ডুবিনস্কি অভিনেত্রী লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে একগুচ্ছ ছবি এবং ভিডিও শেয়ার করেছেন। ভিডিওগুলোতে প্রিয়াঙ্কাকে ভারত সম্পর্কে সকলকে বলতে শোনা গিয়েছে। গ্লোবাল আইকনের বিলাসবহুল বাড়ির ঝলকও উঠে এসেছে ছবি এবং ভিডিওতে।

ক্যাপশনে ছবির বিষয় জানিয়েছেন ডেভিড। তিনি লিখেছেন, ভারতের প্রত্যন্ত গ্রামের একটি ছেলের নাটকে অভিনয় এবং সেখান থেকে রুপালি পর্দায় পা রাখা বিষয় নিয়ে ‘দ্য লাস্ট ফিল্ম শো’।

এই ছবির পরিচালক পান নলিন এবং প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভাবিন রাবারি। অন্যান্য ভূমিকায় আছেন ভাবেশ শ্রীমালি, রিচা মীনা, দীপেন রাভাল ও পরেশ মেহতা। সিনেমাটি ২০২২ সালে ১৪ অক্টোবর ভারতে মুক্তি পায়। পরে ২ ডিসেম্বর দেখানো হয় যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে। এছাড়াও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সেও মুক্তি পেয়েছে ‘চেলো শো’।