NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

পদ্মায় ২ ফেরির সংঘর্ষ, নিহত ১


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:২২ এএম

পদ্মায় ২ ফেরির সংঘর্ষ, নিহত ১

শরীয়তপুর : পদ্মা নদীর শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটের শরীয়তপুর টার্নিংয়ে দুইটি ফেরির সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। নদীতে পড়ে নিখোঁজ রয়েছেন আরো একজন। আজ (রোববার) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপ ভ্যানচালকের নাম মোহাম্মদ খোকন। তার বাড়ি ঝালকাঠি জেলায়।

বিআইডব্লিউটিসি'র সূত্র জানায়, 'যাত্রী ও যানবাহন নিয়ে একটি ফেরি শিমুলিয়া ঘাট থেকে মাঝিকান্দি যাচ্ছিলো। আর মাঝিকান্দির ঘাট থেকে শিমুলিয়া যাচ্ছিল অন্য একটি ফেরি । এসময় পদ্মা নদীর টার্নিং পয়েন্টে দুই ফেরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়। আহত হয় আরো ১৫ জন। এছাড়া একজন নদীতে পড়ে নিখোঁজ রয়েছে। '

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রবল স্রোতের কারণে রাতে ফেরি চলতে সমস্যা হয়। ভোর রাতের দিকে বেগম রোকেয়া ও বেগম সুফিয়া কামাল ফেরি শরীয়তপুর টার্নিং পয়েন্টে গিয়ে নিয়ন্ত্রণ রাখতে পারেনি। এ সময় তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। 

দুর্ঘটনায় দুটি ফেরিই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুমড়ে মুচড়ে যায় ফেরির কয়েকটি যানবাহন। তবে ফেরি দুটো নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে। প্রসঙ্গত, বর্তমানে এই রুটে ছয়টি ফেরি চলাচল করছে। দুর্ঘটনাকবলিত ফেরিতে অর্ধশতাধিক যান এবং দুই শতাধিক যাত্রী ছিলেন।