NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ফের করোনা আক্রান্ত সংসদ সদস্য রিমি


খবর   প্রকাশিত:  ১৩ এপ্রিল, ২০২৫, ০৫:০৩ এএম

ফের করোনা আক্রান্ত সংসদ সদস্য রিমি

ঢাকা: ফের করোনায় আক্রান্ত হয়েছেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। করোনা লক্ষণ দেখা দিলে গত ১৬ জুন তিনি রাজধানীর ইউনাইডেট হাসপাতালে নমুনা দেন। পরে নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ ফলাফল আসে।

এ প্রসঙ্গে সিমিন হোসেন রিমির স্বামী মোস্তাক হোসাইন বলেন, দুইদিন জ্বর জ্বর মনে হলে রিমি পরশুদিন ইউনাইডেট হাসপাতালে নমুনা দেন, তাতে তার করোনা পজেটিভ ধরা পড়ে। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন। তবে তিনি শারীরিকভাবে ভালো আছেন।

তিনি করোনা মুক্তির জন্য সবার কাছে দেয়া চেয়েছেন। গ্রামের মানুষ এখনও করোনায় অসচেতন। তাদের নিয়ে তাকে প্রতিনিয়ত কাজ করতে হচ্ছে। বর্তমানে করোনা সংক্রমণ বাড়ছে। তাই তিনি সকলকে স্বাস্থ্যবিধি মানাতে সচেতন হওয়ার অনুরোধও জানিয়েছেন।

এর আগে গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুষ্ঠানে যোগ দেয়ার আগে ২৫ মার্চ নমুনা পরীক্ষা দিলে ২৬ মার্চ তার নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে। পরে তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকের পরামর্শে ৩০ মার্চ দুপুরে সেখানে ভর্তি হয়ে চিকিৎসা নেন।