NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

যুক্তরাষ্ট্রের আদালতে মামলা লড়বে রোবট আইনজীবী!


খবর   প্রকাশিত:  ০৯ অক্টোবর, ২০২৪, ১০:২০ এএম

>
যুক্তরাষ্ট্রের আদালতে মামলা লড়বে রোবট আইনজীবী!

আদালতে নিজের মক্কেলের হয়ে এবার সওয়াল-জবাব করতে নামবে রোবট আইনজীবী। বিষয়টিকে আজগুবি মনে হলেও বিশ্বে এই প্রথম এমন হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে। এ দাবি করেছে ব্রিটেনের ‘নিউ সায়েন্টিস্ট’ পত্রিকা।

সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের আদালতে রোবট আইনজীবীকে আইনি পরামর্শদাতার ভূমিকায় দেখা যেতে পারে। তবে আদালতে আইনজীবীর বেশে আসবে না কোনো রোবট। বরং আইনজীবীর কাজ চালাবে ‘ডুনটপে’ নামে একটি অ্যাপ। যা থাকবে মক্কেলের স্মার্টফোনে।

যুক্তরাষ্ট্রের কোন আদালতে কী ধরনের মামলা লড়বে ডুনটপে অ্যাপ, তা অবশ্য খোলসা করেনি এই একই নামের সংস্থাটি। তবে আদালত কক্ষে মক্কেলের স্মার্টফোনের মাধ্যমে তাকে আইনি পরামর্শ বা সওয়াল-জবাবের কাজ চালানোয় সাহায্য করবে বলে জানিয়েছে তারা। মক্কেলকে আইনি পরামর্শ দিতে কাজে লাগানো হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই)-চালিত রোবটকে।

নিউ সায়েন্টিস্ট জানিয়েছে, এআই-চালিত ওই রোবট মামলার শুনানির সময় হাজির থাকবে তার মক্কেলের স্মার্টফোনে। ওই ফোনের মাধ্যমেই শুনানির সময়কার প্রশ্নোত্তর শুনে মক্কেলকে যথাযথ আইনি পরামর্শ দেবে রোবটটি।

২০১৫ সালে ক্যালিফোর্নিয়ায় এই অ্যাপ সংস্থাটি শুরু করেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানী জোশুয়া ব্রাউডার। এই মুহূর্তে ডুনটপের সিইও হিসেবে কাজ করছেন তিনি। জোশুয়ার দাবি, মামলা-মোকদ্দমার খরচ বাঁচাতেই অ্যাপটি তৈরি করেছে ডুনটপে।

সংস্থার বিজ্ঞাপনও বেশ চমকদার। সেখানে বলা হয়েছে, বিশ্বের প্রথম রোবট আইনজীবী হল ডুনটপে অ্যাপ। একটি বাটন চেপেই কর্পোরেশনের সঙ্গে লড়ুন, আমলাতন্ত্রকে হারান অথবা যেকোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করুন।