NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

প্রতি ম্যাচে অধিনায়ক বদলের সিদ্ধান্তে অবাক এবাদত


খবর   প্রকাশিত:  ০৩ নভেম্বর, ২০২৪, ০৮:৪১ এএম

>
প্রতি ম্যাচে অধিনায়ক বদলের সিদ্ধান্তে অবাক এবাদত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শনিবারের খেলায় ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে টস করতে আসেন মেহেদী হাসান মিরাজ। এসময় উপস্থিত দর্শক-সমর্থকরা সবাই একটু অবাকই হয়ে গেল। কেননা অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানকে না দেখে মিরাজকে টস করতে দেখে। পরবর্তীতে বরিশালের টিম ম্যানেজার থেকে জানা গেল প্রতি ম্যাচেই বদলাবে বরিশালের অধিনায়ক।

সংবাদমাধ্যমকে দলের পক্ষ থেকে ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন বলেছেন, ‘ম্যাচ বাই ম্যাচ ঠিক করা হবে, কে হবেন অধিনায়ক।’ ফলে প্রতি ম্যাচের আগে তারা তাদের অধিনায়ক ঠিক করবে।

অবশ্য সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন পেসার এবাদত হোসেন। তার কাছে জানতে চাওয়া হয় ম্যাচ বাই ম্যাচ অধিনায়ক বদলের কথা। বরিশালের এই পেসার খানিকটা অবাক হয়ে জানালেন, ‘না, ম্যাচ বাই ম্যাচ ক্যাপ্টেন্সি এটা কে বললো! টিম থেকে ডিক্লেয়ার হয়েছে? তাই নাকি? এটা টিম ম্যানেজমেন্ট যদি বলে থাকে আমি তো টিম ম্যানেজমেন্টের না, আমি প্লেয়ার (হাসি)। আমার জানার কথা না।’

এদিকে মিরাজকে কখন অধিনায়ক করা হয় সে প্রশ্নের উত্তরে এবাদত বললেন, ‘মিরাজ অধিনায়ক হবে কখন জেনেছি! আমরা জেনেছি যখন টিম মিটিং হয়েছে তখন।’

এবাদতের কাছে মিরাজের মাঠের অধিনায়কত্ব সম্পর্ক জানতে চাইলে এবাদত বলেন, ‘ওখানে কম্বিনেশন ছিল ক্যাপ্টেন্সিতে (হাসি)। যে মিরাজ ও সাকিব ভাই দু’জনেই সিদ্ধান্ত নিয়েছিল। দেখেন আমাদের দলে বোলার অনেক আলহামদুলিল্লাহ। এটা ভালো দিক, দু’জন মিলেই সিদ্ধান্ত (বোলিং চেঞ্জ) নিয়েছে।’