NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ঠান্ডায় কাঁপছে দিল্লি, বিদ্যুতের চাহিদা পৌঁছেছে নতুন রেকর্ডে


খবর   প্রকাশিত:  ২০ নভেম্বর, ২০২৩, ০২:২০ পিএম

>
ঠান্ডায় কাঁপছে দিল্লি, বিদ্যুতের চাহিদা পৌঁছেছে নতুন রেকর্ডে

নতুন বছরের শুরু থেকেই জাঁকিয়ে শীত পড়েছে দিল্লিতে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা। শুক্রবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২ ডিগ্রিরও কম।

দিল্লি রাজ্য সরকারের বিদ্যুৎ সরবরাহ দপ্তর স্টেট লোড ডেসপ্যাচ সেন্টারের কর্মকর্তারা জানিয়েছেন,  বৃহস্পতিবার সকালে দেশের রাজধানীর বিদ্যুতের চাহিদা পৌঁছেছিল ৫,৩৪৩ মেগাওয়াটে। যা গত বেশ কয়েক বছরের শীতের মৌসুমে কখনও দেখা যায়নি।

এর আগে একদিনে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদার রেকর্ডটি হয়েছিল ২০২০ সালে। ওই বছর  শীতের মৌসুমে এক দিনে বিদ্যুতের চাহিদা ৫,২৪৭ মেগাওয়াটে পৌঁছেছিল। পরের বছর ২০২১ সালে  দিল্লিতে একদিনে বিদ্যুতের সর্বোচ্চ দৈনিক চাহিদা রেকর্ড করা হয়েছিলছিল ৫,১০৪ মেগাওয়াট এবং তার পরের বছর ২০২২ সালে একদিনে সর্বোচ্চ চাহিদা পৌঁছেছিল ৫,০২১ মেগাওয়াটে।

কর্মকর্তারা আরও জানান, আগের দিন বুধবার সকালেই রাজধানী নয়াদিল্লি ও তার আশপাশের এলাকায় বিদ্যুতের চাহিদা ৫,০০০ মেগাওয়াটের সীমারেখা অতিক্রম করে গিয়েছিল।

শীতের দিল্লি এখন টেক্কা দিচ্ছে হিমালয়ের পাহাড়ি শহরগুলিকে। ভারতের কেন্দ্রশাসিত এই অঞ্চলের সব এলাকার তাপমাত্রা বর্তমানে ওঠানামা করছে ১ দশমিক ৮ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

শুক্রবার আয়াননগর এলাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১ দশমিক ৮ ডিগ্রি। এটি এই মৌসুমে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। আগের দিন বৃহস্পতিবার আয়াননগরের তাপমাত্রা ছিল ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া এই দিন দিল্লির উজওয়া এলাকার তাপমাত্রা ২ দশমিক ৩ ডিগ্রি এবং দিল্লি রিজ ও লোধি রোড এলাকার তাপামত্রা ২ দশমিক ৮ ডিগ্রিতে নেমে এসেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

দিল্লিতে ইতোমধ্যেই শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে উল্লেখ করে রাজ্য আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, শীতের মৌসুমে স্বাভাবিক তাপমাত্রার চেয়ে এসব এলাকার তাপমাত্রা বর্তমানে প্রায় ৪ ডিগ্রি কম।

রাজধানী নয়াদিল্লির সফদরজং এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবারও একই তাপমাত্রা বিরাজ করছে সফদরজংয়ে।