NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা ইনক’র নতুন সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক হুসেন আহমেদ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:২৪ এএম

ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা ইনক’র নতুন সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক হুসেন আহমেদ

নিউইয়র্ক: উত্তর আমেরিকার অন্যতম সামাজিক সংগঠন ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা ইনকের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটির সভাপতি করা হয়েছে মাহবুব আলমকে এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় হুসেন আহমেদকে। নিউইয়র্কে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজারের নিরব রেস্টুরেন্টে গত ১ জানুয়ারী রোববার সংগঠনের সাধারণ সভায় শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়। 
বিদায়ী কমিটির সভাপতি জুনেদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক কাওছারুজ্জামান কয়েসের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ শামিম মিয়া।
সংগঠনের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের মধ্যে আরও বক্তব্য রাখেন আবদুর রউফ মছরু, আবদুল হাসিম হাসনু, মাহবুব আলম, লোকমান হোসেন লুকু, হুসেন আহমেদ, নানু মিয়া, সামাদ মিয়া জাকের, বুরহান উদ্দিন, মুহাম্মদ শাহ মামুন, মো. ইস্কান্দার আলী লিমু, আবুল কালাম আজাদ সাবু, মাহমুদুর রহমান,আব্দুল সাঈদ, মো. ফখরুল ইসলাম, মো. শামীম, মুহাম্মদ হোসেন রিপন, এ হাই খান মুজিবুর রহমান প্রমুখ।
বক্তারা নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানিয়ে তাদের গতিশীল নেতৃত্বে ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা প্রবাসে একটি আদর্শ সংগঠনে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি মাহবুব আলম এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক হুসেন আহমেদ বিদায়ী কমিটি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে এজন্য সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
বিদায়ী সভাপতি জুনেদ আহমেদ চৌধুরী এবং বিদায়ী সাধারণ সম্পাদক কাওছারুজ্জামান কয়েস তাদের দায়িত্বপালনে সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা নবনির্বাচিত সভাপতি এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।