NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

বন্যা-তুষারঝড়ে বিপর্যস্ত কয়েকটি দেশ


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:৫১ পিএম

বন্যা-তুষারঝড়ে বিপর্যস্ত কয়েকটি দেশ

আর্ন্তজাতিক ডেস্ক: বন্যা ও তুষারঝড়ে বিপর্যস্ত বিশ্বের বেশ কয়েকটি দেশ। এরইমধ্যে 'বম্ব সাইক্লোনের আঘাতে লণ্ডভণ্ড- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। জারি করা হয়েছে জরুরি অবস্থা। এছাড়া ভারী বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে সৌদি আরবের মক্কা শহরে। পানিতে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি এলাকা। এদিকে, ভারতের রাজধানী দিল্লিসহ কয়েকটি প্রদেশে তাপমাত্রা নেমেছে সর্বনিম্ন। 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আঘাত হেনেছে ভয়াবহ ‘বম্ব সাইক্লোন’। সেখানে মুষলধারে বৃষ্টির সাথে বইছে তীব্র বাতাস। ঝড়ে বিধ্বন্ত ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় নতুন করে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা।

দেশটির সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় বুধবার শক্তিশালী এই ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সান ফ্রান্সিসকো এবং স্যাক্রামেন্টোর আশপাশের এলাকা। সেখানে জারি করা হয়েছে ভূমিধস ও বন্যার সতর্কতা। রাস্তাঘাট ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে এসব এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা। বিদ্যুৎহীন রয়েছে ৬০ হাজারেরও বেশি ঘর-বাড়ি। 

অন্যদিকে, ভারতের রাজধানী নয়াদিল্লিতে গত কয়েকদিন ধরে বইছে শৈত্যপ্রবাহ। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে সেখানকার তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। চলতি মৌসুমে এটিই সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে দিল্লির আবহাওয়া  বিভাগ। আগামী দু’দিন দিল্লি ও আশপাশের এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। সেইসাথে কয়েকদিন থেকে কলকাতায় অনুভূত হচ্ছে তীব্র শীত। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। 

এরইমধ্যে দেশটির হিমাচল প্রদেশে দেখা দিয়েছে তুষারপাত। সেইসাথে বইছে হীমশীতল বাতাস। রাজ্যটির কোথাও কোথাও তাপমাত্র নেমেছে মাইনাস ১১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে। বরফে জমাট বেঁধে বন্ধ হয়ে পড়েছে বেশ কয়েকটি সড়ক যোগাযোগ ব্যবস্থা। ফলে স্থগিত রাখা হয়েছে সেখানকার পর্যটন কেন্দ্রগুলো। 

গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্লাবিত সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর বেশকিছু এলাকা। এতে একজনের প্রাণহানির খবরও পাওয়া গেছে।