NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

এই প্রথম মেক্সিকো সীমান্তে যাবেন বাইডেন


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:৫১ পিএম

এই প্রথম মেক্সিকো সীমান্তে যাবেন বাইডেন

আর্ন্তজাতিক ডেস্ক: বুধবার বাইডেন এই ঘোষণা দিয়েছেন। সীমান্তে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী বসে আছেন।

খুব গুরুত্বপূর্ণ সময়ে মেক্সিকো সীমান্তে যাওয়ার কথা ঘোষণা করেছেন জো বাইডেন। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার এবিষয়ে একটি বক্তৃতা করবেন তিনি। সেখান থেকেই তার সফর নিয়ে আরো তথ্য পাওয়া যাবে।

দুইবছর হয়ে গেলবাইডেন আমেরিকার ক্ষমতায়। কিন্তু এখনো পর্যন্ত তিনি মেক্সিকোর সীমান্তে যাননি। যএখানে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী সীমান্তের ধারে অপেক্ষারত। যত দিন যাচ্ছে, অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে কেন বাইডেন সীমান্তে যাচ্ছেন না, তা নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যেও সমালোচনা শুরু হয়েছিল। বাইডেনের সফর তারই জবাব বলে মনে করা হচ্ছে।

এই মুহূর্তে বাইডেন কেনটাকিতে আছেন। সে কারণেই কবে এই সফর হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে হোয়াইট হাউস সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, আগামী সপ্তাহে বাইডেন সেখানে যেতে পারেন।

ট্রাম্পের নীতি

অভিবাসন নিয়ে ট্রাম্পের নীতি কঠোর এবং স্পষ্ট ছিল। করোনার গোড়ায় ট্রাম্প শতাব্দীপ্রাচীন আইন টাইটেল ৪২ জারি করেছিলেন। যে আইনের সাহায্যে যে কোনো সময় যে কোনো অভিবাসীকে দেশ থেকে বার করে দেওয়া যায়।

অভিবাবাসীপ্রত্যাশীদের জন্য সীমান্ত সম্পূর্ণ বন্ধ করে দেওয়া যায়। করোনা চলে গেছে। কিন্তু মার্কিন সুপ্রিম কোর্ট সম্প্রতি ওই আইন বাতিল করতে দেয়নি। সীমান্তবর্তী রাজ্যগুলির আবেদনের ভিত্তিতেই তা বহাল রাখা হয়েছে। যা নিয়ে দেশের ভিতর বিতর্ক যথেষ্ট দানা বেঁধেছে। এই পরিস্থিতিতে বাইডেন সীমান্তসফরে যাচ্ছেন। এরপর তার মেক্সিকো সফরেও যাওয়ার কথা।

আমেরিকার সঙ্গে তিন হাজার ৫৭ কিলোমিটারের সীমান্ত আছে মেক্সিকোর। এই সীমান্ত ধরেই অভিবাসীরা আমেরিকায় প্রবেশ করতে চান। - ডয়েচে ভেলে