NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে জলে-স্থলে নিরাপত্তা জোরদার


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৫২ এএম

>
পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে জলে-স্থলে নিরাপত্তা জোরদার

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে জলে ও স্থলে দুই পথেই নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

শনিবার (১৮ জুন) পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নৌযান ও ঘাটসমূহের প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট এবং মাদারীপুরের কাঁঠালবাড়ীঘাটে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পদ্মা সেতুকে ঘিরে নেতিবাচক কথা বলা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গে দেশীয় ষড়যন্ত্র ছিল। তাই সবাই আশঙ্কা করছেন উদ্বোধনের সময় ষড়যন্ত্র হতে পারে। এজন্য তিনি সতর্ক থাকতে বলেছেন-আমরা সতর্ক আছি। 

প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযানগুলো কিভাবে নিয়ে আসতে হবে সে বিষয়ে বিআইডাব্লিউটিএ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে। এছাড়া আওয়ামী লীগ থেকে বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করা হয়েছে, তারা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে থাকবে মানুষকে সেবা দেওয়ার জন্য।

তিনি বলেন, ৭ মার্চের ভাষণে শুধু রেসকোর্স ময়দান নয়, সমগ্র বাংলাদেশ যুক্ত হয়েছিল। পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানের জনসভায় বাংলাদেশের ১৭ কোটি মানুষ যুক্ত হয়ে যাবে। আমাদের সবধরনের প্রস্তুতি আছে। দক্ষিণাঞ্চলের লাখ লাখ মানুষ লঞ্চে আসবে। তারা লঞ্চ থেকে যে নামবে-উঠবে তার জন্য পন্টুন দেওয়া হচ্ছে। সে সব তদারকি করা হচ্ছে। দুইদিন যাবত বৃষ্টি হচ্ছে, নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তাই এখানে আমরা এসেছি। প্রতিকূল অবস্থায় প্রস্তুতি সঠিকভাবে চলছে কি না তা দেখার জন্য।

প্রতিমন্ত্রী বলেন, যে সব মাস্টাররা লঞ্চ নিয়ে আসবে তাদের বিআইডাব্লিউটিএর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে। তাদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নৌপুলিশ কাজ করছে। দূর থেকে যেসব মানুষ আসবেন তাদের সভা স্থলে নিতে আমাদের হাজার হাজার স্বেচ্ছাসেবক কাজ করবে। বন্যা-বৃষ্টি আমাদের নিত্যদিনের সঙ্গী। এসব নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। 

এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।