NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৬ ডিসেম্বর, ২০২৩, ১১:৫৪ পিএম

নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

ঢাকা: নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাভোকেট আনিসুল হক। আজ বুধবার (৪ জানুয়ারি) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিউটে বিচারকদের কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে, এখন পর্যন্ত সংবিধান সংশোধনের কোনো পরিকল্পনা সরকারের নেই। নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

 

যেহেতু তিনি দুই টার্ম থেকেছেন, সংবিধান অনুসারে তিনি আর থাকতে পারবেন না। সেহেতু নতুন একজন নির্বাচিত হবেন।  

 

বিএনপির উচ্চপদস্থ নেতাদের জামিনের প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আদালতের কাজে আইন মন্ত্রণালয় তো নয়ই, কোনো মন্ত্রণালয়ও হস্তক্ষেপ করছে না। আদালত যদি মনে করেন তাহলে জামিন দেবেন। আদালত যদি মনে করেন দেওয়া যাবে না, দেননি। ’ 

আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এটা অহরহ হয়ে থাকে, নিম্ন আদালত জামিন দেয়নি, উচ্চ আদালত জামিন দিয়েছেন। আবার এমনও হয়, নিম্ন আদালত জামিন দিয়েছেন, উচ্চ আদালত তা আটকে দিয়েছেন। এটা নতুন কিছু না বাংলাদেশে। এটা নিয়ে যারা প্রশ্ন তুলেছেন তারা হয়তো জাতীয় পার্টি-বিএনপি আমল দেখেননি বা দেখলেও সেটা তারা বলতে চাচ্ছেন না।