NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

বিতর্ক ছাপিয়ে রমরমা ব্যবসা দেব-মিঠুনের প্রজাপতির


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১২:১৭ এএম

>
বিতর্ক ছাপিয়ে রমরমা ব্যবসা দেব-মিঠুনের প্রজাপতির

বছরের প্রথমদিন ছক্কা হাঁকিয়েছে প্রজাপতি। একদিনে ১ কোটি টাকার ব্যবসা করে সকলকে অবাক করে দিয়েছে দেব-মিঠুন অভিনীত এ সিনেমাটি।

জানা গেছে, দ্বিতীয় সপ্তাহে প্রবেশের পর থেকে ‘প্রজাপতি’র উড়ান আরও বেশি করে ডানা মেলেছে। প্রথম ১০ দিনে দেশের বক্স অফিসে সবমিলিয়ে ৪ কোটি টাকার ব্যবসা করে নিয়েছে এই ছবি। যা প্রশংসনীয়। ১ জানুয়ারি এই ছবির আয় ছিল ১ কোটির বেশি, যা ভেঙে ফেলেছে কলকাতায় বাংলা বক্স অফিসের পুরোনো সব রেকর্ড।

পরিচালক অভিজিৎ সেনের এই ছবিতে বাবা-ছেলের ভূমিকায় দেখা গেছে মিঠুন এবং দেবকে। ক্রিসমাসে ‘প্রজাপতি’র পাশাপাশি মুক্তি পেয়েছে ইন্দ্রনীল সেনগুপ্ত অভিনীত ‘হত্যাপুরী’ এবং পরিচালক জুটি শিবপ্রসাদ-নন্দিতা রায়ের ‘হামি ২’। টাকার অঙ্কের নিরিখে এই তিন ছবির মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করেছে ‘প্রজাপতি’। তবে শহরের একাধিক হলে তিন ছবির নামের পাশেই ঝুলছে ‘হাউসফুল’ বোর্ড। এক কথায় বাঙালি দর্শক হলমুখী।

মুক্তির প্রথম সপ্তাহে ২ কোটি ১৭ লাখ টাকা আয় করেছে প্রজাপতি। দ্বিতীয় সপ্তাহেও সেই ট্রেন্ড বজায় থাকল, বরং শুরুর তিন দিনেই প্রায় ২ কোটি টাকার আয় করে এ ছবি- যা একথায় দুর্দান্ত! প্রথম সপ্তাহে এই ছবির শো সংখ্যা ছিল ১৮৯, দ্বিতীয় সপ্তাহে তা একলাফে বেড়ে দাঁড়িয়েছে ২৮৯-এ! এই পরিসংখ্য়ানই বলে দিচ্ছে দর্শক ‘প্রজাপতি’ নিয়ে কতটুকু উত্তেজিত।

দেব-মিঠুন ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন মমতা শঙ্কর, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, শ্বেতা ভট্টাচার্য, কৌশানি মুখোপাধ্যায়ের। টনিক ও প্রজাপতির সাফল্যের পর আগামী বছরের শেষেও পর্দায় ফিরবে অভিজিৎ সেন ও দেব জুটি। তিন নম্বর ছবির ঘোষণাও ইতিমধ্যেই সেরে ফেলেছেন এ অভিনেতা।