NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

হার্দিক বললেন যতক্ষণ হাসছেন, কোনো চিন্তা নেই


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ০৮:৩৫ এএম

>
হার্দিক বললেন যতক্ষণ হাসছেন, কোনো চিন্তা নেই

অনেকেই ভেবেছিলেন হার্দিক পান্ডিয়া হয়তো আবার চোট পেয়েছেন। কিন্ত ম্যাচ শেষে তিনি স্বীকার করে নিলেন যে ভয় পাইয়ে দেওয়াটা তার স্বভাব। সবাইকে আশ্বস্ত করে হার্দিক জানিয়েছেন, তিনি যতক্ষণ হাসছেন, কোনো চিন্তা নেই।  

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পরে ভারত অধিনায়ক বলেন, সবাইকে ভয় পাইয়ে দেওয়াটা দেখছি আমার স্বভাব হয়ে গেছে। কিন্তু চিন্তা নেই, যতক্ষণ আমার মুখে হাসি লেগে রয়েছে, জানবেন সব কিছু নিয়ন্ত্রণে রয়েছে। 

ম্যাচের সময় সমস্যা কী হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, কিছুই না। কাল রাত্রে ঘুম হয়নি ঠিক মতো। পানি কম খাওয়া হয়েছে। তাই হয়তো একটু টান ধরেছিল।

অভিষেক ম্যাচে চার উইকেট নিয়ে ভারতকে জিতিয়েছেন শিবম মাভি। তার প্রসঙ্গে হার্দিক বলেন, ওকে আইপিএলের সময় থেকে দেখছি। বেশ ভালো বল করেছে আইপিএলে। জানি ও কী করতে পারে। তাই ওকে বলে দিয়েছিলাম, নিজের ক্ষমতা অনুযায়ী বল করে যেতে। বুঝিয়ে দিয়েছিলাম, যদি মার খেয়ে যায়, তবু ওর সঙ্গে আছি।